বিশ্বকাপে খেলোয়াড়ে পরিবর্তন আসতে পারে : পাপন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াডে দু-একটি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, বর্তমানে দলে যারা আছেন, তাদের সবার প্রতিই ভরসা রয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনিস্টিউটে ৫ দিনের যুব মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজ নিয়ে বলেন, ‘বাংলাদেশ ওপেনিং ব্যাটিং ভালো করেনি তবে বোলিং, ফিল্ডিং ভালো করেছে।’

সাকিব, মুস্তাফিজ দলে যোগ দিবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আসন্ন টি টুয়েন্টি বিশ্বকাপে একটি ব্যালেন্স দল যাচ্ছে।’এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরিকল্পনা চলছে বলেও জানান মন্ত্রী।

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক আবু তাহের মো মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মহীউদ্দীন আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো সাইফুজ্জামানসহ অন্যান্যরা। ৫ দিনের এই যুব মতবিনিময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক যুব নারী ও পুরুষ অংশ নেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

৭ ঘণ্টা আগে

সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার, ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি

৭ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

৮ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

৮ ঘণ্টা আগে