ম্যানইউর সঙ্গে ড্র, শীর্ষে ওঠার সুযোগ হারাল লিভারপুল

ডেস্ক, রাজনীতি ডটকম
মাঠের লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরোর সঙ্গে লিভারপুল মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ছবি : সংগৃহীত

টান টান উত্তেজনার ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচে কেউ জেতেনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে লুইস দিয়াসের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানেন ব্রুনো ফের্নান্দেস। কোবি মাইনোর গোলে এগিয়েও যায় তারা। পরে মোহামেদ সালাহর গোলে হার এড়ায় ইয়ুর্গেন ক্লপের দল।

এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠা হরো না লিভারপুলের। টেবিলের প্রথম তিন দলের মধ্যে পার্থক্য ফের নেমে এলো ১ পয়েন্টে। অলরেডরা ৩১ ম্যাচে ২১ জয় ও ৮ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আর্সেনাল। আর ৭০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।

লিভারপুল একের পর এক আক্রমণের সুফল তারা পায় ২৩তম মিনিটে। কর্নারে উড়ে আসা বল হেডে দূরের পোস্টে পাঠান দারউইন নুনেস, আর ছয় গজ বক্সের মুখ থেকে দিয়াসের ভলি এক ড্রপে ঠিকানা খুঁজে পায়।

দ্বিতীয়ার্ধে ৫০তম মিনিটে লিভারপুলের ভুলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পেয়ে যায় ইউনাইটেড। মাঝমাঠে বল পায়ে নিয়ে সামনে না বাড়িয়ে, প্রতিপক্ষের অবস্থান না দেখে, বাঁ পাশের সতীর্থের উদ্দেশ্যে বাড়ালেন জেরেল কোয়ানসা। কিন্তু তাতে ছিল না যথেষ্ট গতি। মাঝপথে বল ধরেই শট নিলেন ইউনাইটেড অধিনায়ক ফের্নান্দেস, অনেকটা এগিয়ে থাকা গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে।

নিজেদের সীমানা থেকে পাসিং ফুটবলে গড়ে তোলা আক্রমণে ৬৭তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় ইউনাইটেড। অ্যারন ওয়ান-বিসাকার পাস বক্সে পেয়ে শরীরটাকে ঘুরিয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে দুর্দান্ত বাঁকানো শটে দূরের পোস্ট গোলটি করেন ১৮ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার মাইনো।

ম্যাচের ৮৪তম মিনিটে সালাহর সফল স্পট কিকে স্বস্তি ফেরে লিভারপুল শিবিরে। তরুণ ইংলিশ মিডফিল্ডার হাভি এলিয়ট ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় সফরকারীরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, দেশে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।

১২ ঘণ্টা আগে

নতুন পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক বুধবার

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।

১২ ঘণ্টা আগে

পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল— মন্ত্রী বললেন প্রশ্ন করেছেন বিগত সরকারের মডারেটর

প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প

১৩ ঘণ্টা আগে

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: ৪ শিক্ষককে শোকজ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

১৪ ঘণ্টা আগে