‘মাদ্রিদে এটা প্রায়ই হয়’—গোল বাতিল হওয়া নিয়ে বললেন মুলার

ডেস্ক, রাজনীতি ডটকম

২০০০ সালে টমাস মুলার বায়ার্নের বয়সভিত্তিক দলে যোগ দেওয়ার পর থেকেই বাভারিয়ান ক্লাবটিতে খেলছেন জার্মান ফরোয়ার্ড। বায়ার্নের প্রতি তাঁর আবেগ, ভালোবাসা ও নিবেদন নিয়ে প্রশ্ন চলে না। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল রাতে বায়ার্নের জন্য নিজের নিবেদন ও আবেগ দুটোই ঢেলে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

মুলারের নিবেদনের কথা উঠলে সবার আগে চলে আসে ম্যাচে সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি। যোগ করা সময়ে ১৩ মিনিটে করা করা ম্যাথিয়াস ডি লিটের গোলটি, লাইনসম্যান অফসাইডের পতাকা তোলায় গোলটি বাতিল করেন রেফারি সাইমন মার্চিনিয়াক। ৮৪ মিনিটে বদলি হয়ে নামা মুলারের হেডে করা পাস থেকে গোল করেন ডাচ ডিফেন্ডার।

জশুয়া কিমিখের দূরপাল্লার পাসটা ধরে দৌড় দিয়েছিলেন মুলার ও ডি লিট দুজনেই। সে মুহূর্তে অফসাইডের পতাকা তোলেন লাইনসম্যান। এরপরই বাঁশি বাজান রেফারি। রিয়ালের খেলোয়াড়েরা ততক্ষণে থামলেও নিচু শটে গোল করেন ডি লিট। রেফারি বাঁশি বাজানোয় সেটি অফসাইড ছিল কি না, তা ভিএআরে যাচাই করে দেখার এখতিয়ার ছিল না। তবে ভিডিও রিপ্লেতে দেখা গেছে, অফসাইডের সিদ্ধান্তটি ‘ক্লোজ’ ছিল।

গোলটি বাতিল না হলে ২-২ গোলে ম্যাচে সমতায় ফিরত বায়ার্ন ও ম্যাচ গড়াত অতিরিক্ত সময়ে। কিন্তু গোলটি বাতিল হওয়ায় সেমিফাইনালের ফিরতি লেগে ২-১ গোলে হেরে যায় জার্মান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে রিয়াল। যোগ করা সময়ে ডি লিটের গোলটি বাতিল হওয়ায় খেপেছেন মুলার। আর মুলারের এই ক্ষোভ উগরে দেওয়ার মধ্য দিয়েই বায়ার্নের প্রতি তাঁর ভালোবাসাটার গভীরতাটা বোঝা যায়।

ম্যাচ শেষে মিক্সড জোনে ক্ষোভ উগরে দেন মুলার, ‘রেফারি ভিএআর এর সাহায্য নেয়নি। তিনি এটা দেখার সুযোগও পাননি। এমন পরিস্থিতি খুব অদ্ভুত, এত দ্রুত বাঁশি বাজালেন! অবিশ্বাস্য সিদ্ধান্ত। সাধারণত বাঁশি বাজানোর আগে তিন মিটার দৌড়ানোর সুযোগ দেওয়া হয়। জানি না আসলে কী ঘটেছে।’ মুলার কিন্তু এখানেই থামেননি; রিয়ালের প্রতি অভিযোগের আঙুল তুলে বায়ার্ন কিংবদন্তি আরও বলেছেন, ‘দুঃখজনকভাবে মাদ্রিদে এটা প্রায়ই হয়। ২০১৭ সালেও আমাদের সঙ্গে এটা ঘটেছে, ক্রিস্টিয়ানো রোনালদো দুই গোল করেছিল...তবে সেটা ভিএআরের আগে।’

চ্যাম্পিয়নস লিগে ২০১৯-২০ মৌসুম থেকে ভিএআর প্রযুক্তি ব্যবহার শুরু হয়। ২০১৭ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-১ গোলে জিতেছিল রিয়াল। ১৮ এপ্রিল ফিরতি লেগে বার্নাব্যুতে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৪-২ গোলে জেতে মাদ্রিদের ক্লাবটি। ফিরতি লেগের সে ম্যাচে রোনালদোর দুটি গোল অফসাইড ছিল বলে দাবি করেছিল বায়ার্ন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

৮ ঘণ্টা আগে

সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার, ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি

৮ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

৯ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

৯ ঘণ্টা আগে