৪–১ ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ দলের প্রতিটা ম্যাচ শেষে ব্যাটিং নিয়ে প্রশ্নগুলো আরও র্দীঘায়িত হয় । সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ১০১ রানের ওপেনিং জুটির পর মাত্র ১৪৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

আজ আবার শুরুটা ভালো হয়নি। ১৫ রানেই হারায় ৩ উইকেট। তাতে কপালে জুটেছে জিম্বাবুয়ের বিপক্ষে হারও। তাই ৪-১ ব্যবধানে সিরিজ জেতার পরও বাংলাদেশ অধিনায়ক নাজমুলকে আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বারবার উন্নতির তাগাদা দিতে হয়েছে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ–সেরা হয়েছেন তাসকিন আহমেদ। আজকের ম্যাচে না খেলা তাসকিনের সিরিজ–সেরার পুরস্কার নিতে আসেন নাজমুল। তখন তিনি বলেন, ‘যেভাবে সিরিজ খেলেছি, তাতে (মনে হয়েছে) অনেক উন্নতির সুযোগ আছে। আমরা আজ ভালো শুরু করিনি। তবে মাঝে ভালো করেছি। বিশ্বকাপে আমরা ভালোভাবে প্রস্তুতি নেব। প্রস্তুতির জন্য এখনো তিন ম্যাচ বাকি আছে।’

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে ভালো শুরু এনে দেন ব্রায়ান বেনেট। ৭০ রান করে তিনিই হন ম্যাচসেরা। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও খেলেছেন ৭২ রানের ইনিংস। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আরও দু–একটি ম্যাচ জিততে চাইতাম। তবে আমাদের দলটা তরুণ। শেষ পর্যন্ত একটা জয় নিয়ে যেতে পারছি। আগেও বলেছিলাম, দলে আমি অবদান রাখতে পারছিলাম না। আজ পেরেছি। ৪-১ ব্যবধানে সিরিজ হারলেও দলকে নিয়ে আমি অনেক গর্বিত।’

এই ম্যাচে হারের চেয়ে বাংলাদেশের দুশ্চিন্তা হতে পারে তাসকিনের চোট। আজ শেষ ম্যাচের আগে চোটে পড়েছেন তাসকিন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, ম্যাচের আগে তাসকিন মাংসপেশির চোটে পড়েছেন। জানা গেছে, ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় চোটে পড়েন তিনি। তবে চোট কতটা গুরুতর, তা জানা যায়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

৫ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

৫ ঘণ্টা আগে

সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা

৫ ঘণ্টা আগে

উপজেলা পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিকিৎসক নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া চলমান।’

৬ ঘণ্টা আগে