ক্রীড়া ডেস্ক

সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন ভারত সফরে; কানপুর ও গোয়ালিয়র টেস্টে। এরপর আর দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। দেশের মাটিতে নিরাপত্তার কারণে বারবার সমস্যা দেখা দিয়েছে। সরকারও তার নিরাপত্তার বিষয়ে শতভাগ নিশ্চিত হতে পারেনি। তাই বাঁহাতি অলরাউন্ডারকে দেশে ফিরিয়ে এনে জাতীয় দলে খেলানোর ঝুঁকি নেয়নি অন্তর্বর্তী সরকার।
এসব কারণে ঘোষণা দিয়েও দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেননি সাকিব। দেশের মাটিতে যেহেতু খেলতে পারবেন না, তাই দেশের বাইরেও জাতীয় দলের খেলায় সাকিবের ভেতর চলে এসেছিল অনীহা।
আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেননি সাকিব। এমনকি ওয়েস্ট ইন্ডিজেও যাননি। সব মিলে দেশের এক নম্বর অলরাউন্ডার ও টিম বাংলাদেশের এক সময়ের প্রধান চালিকাশক্তি সাকিব এখন জাতীয় দলের বাইরে।
কবে ফের জাতীয় দলে ফিরবেন সাকিব, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়া তারকাকে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে কিনা, এসব প্রশ্ন অনেকের মনেই ঘুরছে।
দেখতে দেখতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও চলে আসছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সাকিব কি সত্যিই খেলবেন মিনি বিশ্বকাপখ্যাত আইসিসির বিশ্বআসরে?
আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে সে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে যথোচিত জবাব দিতে পারেননি তিনি।
লিপু বলেন, ‘কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারাই অবহিত আছেন। এই মুহূর্তে আমি তার দলে অন্তর্ভূক্তির ব্যাপারটা সরাসরি পরিষ্কার করে বলতে পারবো না।’
সাকিব ইস্যুটা গতানুগতিক কোনো ইস্যু নয়, তা জানিয়ে লিপু বলেন, ‘এটা (সাকিবের) পুরোপুরি ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়। এটা অস্বাভাবিক একটা বিষয়। যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে।’

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
১০ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
১১ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
১১ ঘণ্টা আগে
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে