ক্রীড়া ডেস্ক

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ^কাপে ভরাডুবির কারনে দল নির্বাচক কমিটি থেকে দুই সাবেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
রিয়াজ-রাজ্জাককে বরখাস্ত করার বিষয় নিয়ে একটি সূত্র ক্রিকবাজকে জানায়, ‘খেলোয়াড়, কোচিং স্টাফসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কয়েক সপ্তাহ আগে পুরুষ এবং নারী দলের নির্বাচক কমিটিতে নিযোগ পান রাজ্জাক। এখন আর নারী দলের নির্বাচক হিসাবেও কাজ করবেন না তিনি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তান পুরুষ দলের নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন রিয়াজ।
গত মাসে ইএসপিএনক্রিকইনফোর রিপোর্ট অনুসারে, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায়ে হুমকির মুখে পড়ে রিয়াজের পদ।
চলতি বছরের শুরুর দিকে প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় রিয়াজকে। তারপরও সাত সদস্যের নির্বাচক কমিটিতে সাধারণ সদস্য হিসেবে রাখা হয় তাকে। তবে ঐ কমিটিতে প্রধান হিসেবেই বিবেচনা করা হতো রিয়াজকে। নির্বাচক কমিটির বাকি সদস্যরা হলেন কোচ, অধিনায়ক, সাবেক দুই ব্যাটার মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক এবং অ্যানালিস্ট বিলাল আফজাল।
ইএসপিএনক্রিকইনফো আরও জানিয়েছে, রিয়াজ-রাজ্জাকের পরিবর্তে আর কাউকে নেওয়া হবে না। তবে প্রধান নির্বাচক পদে কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে।
গত চার বছরে পাকিস্তানের ক্রিকেটে ছয় জন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিয়াজের আগে বিভিন্ন মেয়াদে কাজ করেছেন হারুন রাশিদ, শাহিদ আফ্রিদি, ইনজামাম উল হাক, মোহাম্মদ ওয়াসিম ও মিসবাহ উল হক।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।
৬ ঘণ্টা আগে
আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।
৬ ঘণ্টা আগে
লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
৮ ঘণ্টা আগে