ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো সংস্করণে প্রতিপক্ষের মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। ভালো খেললে যে এমন রেকর্ড আরো অনেক গড়তে পারবে বাংলাদেশ তা আজ জানিয়েছেন লিটন দাস। তবে রেকর্ড নিয়ে তার দল চিন্তা করছে না বলে জানিয়েছেন লিটন।
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। সবকিছু তৈরি হয় ইতিহাস হওয়ার জন্য। আর রেকর্ড কিন্তু ভাঙাও হয়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ভাঙতে সময় লাগবে না। ওই রেকর্ডের চিন্তা না করে, আমরা কী করতে পারি, আমাদের কতখানি সামর্থ্য আছে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, সেসব ভাবলে ওই সব জিনিসই বদলে যাবে।’
ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে পাকিস্তানের শক্তি-দূর্বলতা জানা সহজ হয়েছে বলে জানিয়েছেন লিটন। আগামীকাল মিরপুরে প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে তিনি বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মজাই এখানে, বিশ্বের সব ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ থাকে, বন্ধুত্ব করার সুযোগ থাকে। আপনি যদি শুধু জাতীয় দলে আটকে থাকেন, তাহলে কিন্তু বাইরের ক্রিকেটার সম্পর্কেও জানবেন না, ড্রেসিং রুম শেয়ার করতে পারবেন না। এটা দুই দিক থেকেই কাজে দেবে। তারা যেমন আমাদের শক্তি-দুর্বলতার জায়গা জানবে, আমরাও তাদের সঙ্গে খেলে, তাদের শক্তি-দুর্বলতা জানি। তাই আমার মনে হয় না, খুব একটা সমস্যা হবে। তবে ইকুয়েলি এটা খুব ভালো দিক।’
এশিয়া কাপ সামনে রেখে দলে পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে লিটন বলেছেন, ‘এ মুহূর্তে এটিই আমাদের সেরা দল। তবে বাংলাদেশে অনেক ভালো খেলোয়াড় আছে, যারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছে। প্রয়োজন হলে তারাও আসবে। এতজন আছে যে নাম বলতে গেলে হয়তো কারও নাম বাদ পড়ে যেতে পারে।’

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৬ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
৭ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
৮ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
৯ ঘণ্টা আগে