শ্রীলংকার বিশ্বকাপ দলে নতুন মুখ ওয়েলালাগে

ক্রীড়া ডেস্ক

নতুন মুখ হিসেবে স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগেকে অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষনা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেললেও, এখনও টি-টোয়েন্টিতে খেলার সুযোগ হয়নি ওয়েলালাগে । দলে রাখা হয়েছে টপ অর্ডার ব্যাটার কামিন্দু মেন্ডিস ও পেসার নুয়ান থুসারাকে।

গোঁড়ালির ইনজুরির কারণে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকাকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা। বিশ্বকাপের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ দিয়ে ইতোমধ্যে মাঠে ফিরেছেন তিনি। তবে দু’টি ম্যাচে ব্যাট করলেও, একটিতেও বোলিং করেননি হাসারাঙ্গা।

বাঁ-হাতি স্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারেও ভালো বল করতে পারেন ওয়েলালাগে। ২০২২ সালে ওয়ানডে ও টেস্ট ম্যাচে অভিষেকের পর এ পর্যন্ত ২১টি ওয়ানডেতে ২৩টি ও ১টি টেস্ট খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেরা সাফল্য গত এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে ৪০ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৬ ম্যাচ খেলে ৩২ উইকেট শিকার করেছেন ওয়েলালাগে।

অভিজ্ঞদের মধ্যে বিশ্বকাপে শ্রীলংকা দলে সুযোগ হয়েছে দুই সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দাসুন শানাকার। সাথে আছেন টেস্ট দলের অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাও।

গত মার্চে বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন- আবিষ্কা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে শ্রীলংকার প্রতিপক্ষ বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৩ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলংকা।

শ্রীলংকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দিলশান মাদুশঙ্কা।

রিজার্ভ তালিকা : আসিথা ফার্নান্দো, বিজয়াকান্ত বিয়াসকান্ত, ভানুকা রাজাপাকসা, জানিথ লিয়ানাগে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার, ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি

৬ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

৭ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

৭ ঘণ্টা আগে

সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা

৭ ঘণ্টা আগে