কোস্টারিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম

কোপা আমেরিকায় টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। শনিবার (২৯ জুন) অ্যারিজোনা স্টেট ফার্ম স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করে কলম্বিয়া। ম্যাচের ৫ মিনিটে লুইস দিয়াজের দুর্দান্ত হেড গোলবার ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়। ২০ মিনিটে দুরন্ত এক শট নেন জেমস রদ্রিগেজ।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করে কলম্বিয়া। একের পর এর এক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না তারা। ৩১ মিনিটে কোস্টারিকার গোলরক্ষকের ফাউলে পেনাল্টি পায় কলম্বিয়া। সেই পেনাল্টিকে গোলে পরিণত করেন দিয়াজ। এতে ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি কলম্বিয়া। ৫৯ মিনিটে কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করেন ডেভিনসন চেনচেজ। ৩ মিনিট পর জন করডোবা গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। এই ব্যবধান নিয়েই জয় নিশ্চিত করে কলম্বিয়া।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। আগামী মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে হবে ম্যাচটি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

১১ ঘণ্টা আগে

নিবন্ধিত নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ সম্পাদকদের

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স

১১ ঘণ্টা আগে

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ২ আসামির ফের ৩ দিনের রিমান্ড

রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।

১২ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরেক মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন

১৩ ঘণ্টা আগে