ক্রীড়া ডেস্ক

দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকারের ৬৮ বলে ১০১ রানের দারুণ সূচনার পর সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং ধ্বসে ১৯ দশমিক ৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ৪২ রানের ব্যবধানে ১০ উইকেট হারায় টাইগাররা। তানজিদ ৫২ ও সৌম্য ৪১ রান করেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুন শুরু পায় স্বাগতিক বাংলাদেশ। ওপেনার তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৭ রান তোলে টাইগাররা। এ সময় তানজিদ ২৭ বলে ৪০ এবং সৌম্য সরকারের রান ছিল ৯ বলে ৬ ।
নবম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন ৩৪ বল খেলা তানজিদ। অর্ধশতকের পর ব্যক্তিগত ৫১ রানে ক্যাচ দিয়ে জীবন পান তিনি। কিন্তু আরও মাত্র ১ রান যোগ করে ১২তম ওভারের দ্বিতীয় বলে পেসার লুক জঙ্গির বলে আউট হন ৭টি চার ও ১টি ছক্কায় ৩৭ বলে ৫২ রান করা তানজিদ।
উদ্বোধনী জুটিতে তানজিদ-সৌম্য ৬৮ বলে ১০১ রান করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে উদ্বোধনী জুটিতে তৃতীয় এবং সব মিলিয়ে সপ্তমবার শতরানের জুটি গড়লো বাংলাদেশ।
তানজিদকে ফেরানোর ওভারেই সৌম্যকে সাজঘরে ফেরত পাঠান জঙ্গি। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে ৪১ রান করেন প্রথমবার সিরিজে খেলতে নামা সৌম্য।
দলীয় ১০৮ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে সৌম্য ফেরার পর ব্যাটিং ধ্বস নামে বাংলাদেশ ইনিংসে। তিন নম্বরে তাওহিদ হৃদয়কে ১২ রানে আউট করেন জিম্বাবুয়ের অধিনায়ক স্পিনার সিকান্দার রাজা। টাইগার দলনেতা নাজমুল হোসেন শান্তকে ২ ও সাকিব আল হাসান ১ রানে বোল্ড করেন স্পিনার ব্রায়ান বেনেট।
জিম্বাবুয়ের দুই স্পিনারের পর উইকেট শিকারের মাতেন তিন পেসার রিচার্ড এনগারাভা, জঙ্গি ও ব্লেসিং মুজারাবানি। জাকের আলি ও তানজিম হাসানকে ৬ রানেই থামিয়ে দেন এনগারাভা। ২ রান করে জঙ্গির তৃতীয় শিকার হন রিশাদ হোসেন। রানের খাতা খোলার আগেই রান আউট হন তাসকিন আহমেদ। শেষ ব্যাটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে ৩ রানে শিকার করে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন মুজারাবানি।
দুই ওপেনারের ১০১ রানের দুর্দান্ত সূচনার পর ২শ রানের স্বপ্নই দেখেছিলো বাংলাদেশ। কিন্তু ১৯ দশমিক ৫ ওভারে ১৪৩ রানে অলআউট হলো টাইগাররা। দুই ওপেনার বাদে বাংলাদেশের শেষ নয় ব্যাটারের আটজনই দুই অংকের কোটা স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। জিম্বাবুয়ে জঙ্গি ৩টি, বেনেট ও এনগারাভা ২টি করে উইকেট নেন।

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি
৬ ঘণ্টা আগে
শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
৭ ঘণ্টা আগে
শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত
৭ ঘণ্টা আগে
আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা
৭ ঘণ্টা আগে