টানা দুই ম্যাচ জিতলো সাকিবের দল

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রথম দুই ম্যাচে হারের বৃত্তে বন্দি ছিল লস অ্যাঞ্জেলস ওয়েভস। তবে টানা দুই জয়ে সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের টি-টেন সংস্করণের টুর্নামেন্টে ডালাস লোনস্টার্সকে ২৮ রানে হারিয়েছে লস অ্যাঞ্জেলস।

শুক্রবার (১১ অক্টোবর) ডালাসে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পায় লস অ্যাঞ্জেলস। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে তারা। এদিন ব্যাট হাতে নামতে হয়নি সাকিবকে। দলকে বড় সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন উদ্বোধনী ব্যাটার জর্জ মানসি।

মাত্র ৩৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন মানসি। এছাড়া অ্যাডাম রসিংটন ১০ বলে ২৬, টিম ডেভিড ৯ বলে ২৩ রান করেন। স্টিফেন এসকিনাজি ৬ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন

১৬ ঘণ্টা আগে

চাকরি থেকে পলায়ন, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

১৬ ঘণ্টা আগে

‘সে নিজেই আত্মহত্যা করেছে’— দ্বিতীয় স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে এমপি নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”

১৬ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৫৫

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।

১৭ ঘণ্টা আগে
Advertisement