পাপুয়া নিউ গিনিকে হারিয়ে প্রথম জয় উগান্ডার

ডেস্ক, রাজনীতি ডটকম

২০ দল নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করায় কপাল খুলেছে উগান্ডার। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে দলটি। বিশ্বকাপে প্রথম জয়ের ইতিহাস গড়ল উগান্ডা। সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৭৭ রানে অলআউট করে ১০ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পেয়েছে আফ্রিকার দেশটি।

এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও এ ম্যাচে উগান্ডা ঘুরে দাঁড়িয়েছে পিএনজির বিপক্ষে। আগের ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নিয়ে টসে জিতে শুরুতে পিএনজিকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু তাদের আধিপত্য। পাওয়ারপ্লের আগেই ১৯ রানে ৩ উইকেট তুলে ভেঙে দেয় পিএনজির ব্যাটিং লাইনআপ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে পিএনজিকে আটকে দেয় মাত্র ৭৭ রানে। উগান্ডার বোলিং তোপে ১৯.১ ওভার ব্যাট করতে পেরেছিল পিএনজি। উগান্ডার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আলপেশ, কসমাস, মিগানি ও নসুবুগা।

ছোট লক্ষ্যে জবাব দিতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি উগান্ডারও। দলীয় ৬ রানেই ৩ উইকেট খুইয়ে ভয়াবহ চাপে পড়ে যায় দলটি। এরপর ২৬ রানের মাথায় আরও দুটি উইকেট খুইয়ে শঙ্কায় পড়ে যায় ম্যাচ হারের। তবে লক্ষ্যটা ছোট হওয়াতেই সাহস পায় দলটি। রিয়াজাত আলি খান ৫৬ বলে ৩৩ রান করে দলকে রেখে যান জয়ের খুব কাছে। পরে বাকি কাজটুকু করেন কেনেথ ওয়াইসওয়া। ১৬ বলে করা তার ৭ রানের ইনিংসটিও এদিন ছিল বেশ তাৎপর্যপূর্ণ।

টুর্নামেন্টে উগান্ডার দুই ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে তারা। এই গ্রুপে নিউজিল্যান্ড এখন কোনো ম্যাচ খেলেনি। অন্যদিকে প্রথম ম্যাচে বড় জয়ে সবার ওপরে আফগানিস্তান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৩০ বাংলাদেশিকে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, নিহত ৪: প্রবাসী কল্যাণমন্ত্রী

চাকরির প্রত্যাশায় রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশিকে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ এবং তাদের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

১৭ ঘণ্টা আগে

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

১৮ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

১৮ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

১৯ ঘণ্টা আগে