বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও যত টাকা পাচ্ছে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। এর আগে বিশ্বকাপে কখনোই টাইগারদের হারাতে পারেনি আফগানরা। এবার শান্ত-সাকিবদের হারিয়ে ইতিহাস গড়েছে তারা। আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাতে বৃষ্টি আইনে ৮ রানের হার নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে টাইগাররা।

এতে শান্ত-সাকিবদের প্রাপ্তি বলতে শুধু গ্রুপপর্বে তিন জয়। সেমিফাইনালে যাবার সুবর্ন সুযোগ থাকলেও তিক্ততার স্বাদ নিতে হয়েছে সাকিব-শান্তদের। এমন বাজে বিশ্বকাপের শেষের পরও বড় অঙ্কের প্রাইজমানি পাচ্ছে বাংলাদেশ। চলতি আসরে মোট প্রাইজমানি ১১.২৫ মিলিয়ন ডলার। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার বা ২৮ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার ০৯৫ টাকা। রানার আপ দল অন্তত ১.২৮ মিলিয়ন ডলার পাবে। সেমিফাইনালে গিয়ে হারা দুই দল পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ মার্কিন ডলার করে।

যে ৪ টি দল সুপার এইট থেকে বাদ যাবে তাঁরা পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার করে। এছাড়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্য পেয়ে থাকেন ৩১ হাজার ১৫৪ ডলার। ফলে সুপার এইট থেকে বিদায় নেওয়া বংলাদেশ প্রাইজমানি পাচ্ছে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকারও বেশি)। এছাড়া গ্রুপপর্বে তিনটি ম্যাচ জেতায় পাচ্ছে ৯৩ হাজার ৪৬২ ডলার (বাংলাদেশি টাকায় ১ কোটি ৫ লাখ টাকার সমান)। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৬০ লাখ টাকারও বেশি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সশস্ত্র বাহিনীতে ২০০৯-২৪ মেয়াদে বঞ্চিতদের ফের আবেদনের সুযোগ

এর আগে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব ন

১৩ ঘণ্টা আগে

মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না।

১৫ ঘণ্টা আগে

শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ প্রতিশ্রুতি দেন।

১৫ ঘণ্টা আগে

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

১৬ ঘণ্টা আগে