তামিম ঝড়ে জিতল চট্টগ্রাম

ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুটা ভালো করতে পারেনি চট্টগ্রাম বিভাগ। নিজেদের প্রথম ম্যাচে রংপুরে কাছে ৫ উইকেট হেরেছিল দলটি। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তামিম-মুমিনুলরা। সিলেটকে ১২ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছে চট্টগ্রাম। ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেট একাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে সিলেটকে ১৪৬ রানের লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে ১৩৩ রানেই গুঁটিয়ে যায় সিলেট। এতে ১২ রানের জয় পেয়েছে চট্টগ্রাম।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন তাওফিক খান তুষার। ৩৬ বলে ৭৬ রানের ইনিংস খেললেও দলের হার এড়াতে পারেননি তিনি।

কারণ, এদিন ওয়াসিফ আকবার (১৭ বলে ১৩) ও তোফায়েল আহমেদ (১১ বলে ১৫) ছাড়া বাকিদের কেউ দুই অংক ছুঁতে পারেননি। এতে ৪ বল হাতে থাকতেই গুটিয়ে যায় সিলেট।

এর আগে ব্যাট করতে নেমে জয়কে সঙ্গে নিয়ে চট্টগ্রামকে দুর্দান্ত শুরু এনে দেন তামিম। দুজনের ব্যাটে ভর করে মাত্র ৭ ওভারেই ৮০ রানের কোটা পার করেন চট্টগ্রাম। ১৭ বলে ২৯ রান করে জয় আউট হলেও ফিফটি তুলে নেন তামিম। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ইয়াসির আলী চৌধুরী (১) এবং সাজ্জাদুল হক রিপন (৪)।

১১তম খালেদ আহমেদের বলে ক্যাচ আউট হন তামিম। ৮টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারিতে ৩৩ বলে ৬৫ রান করেন এই বাঁ-হাতি ওপেনার। এরপর মুমিনুল ৮ এবং সাব্বির হোসেন ১৫ রানে আউট হলে ছন্দ হারায় চট্টগ্রাম।

শেষ দিকে নাইম হাসান (৮), আহমেদ শারিফ (০) এবং হাসান মুরাদ ৩ রানে আউট হলে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানের লড়াকু পুঁজি পায় চট্টগ্রাম।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

১৫ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

১৫ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

১৬ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে
Advertisement