১৫০ ছাড়ালেন মুশফিক, বাংলাদেশের চারশ

ডেস্ক, রাজনীতি ডটকম

২০১৩ সালে যেই গলে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই গলেই টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো ১৫০ ছাড়ানো ইনিংস খেললেন মুশফিক।

মুশফিককে সঙ্গ দেওয়া লিটন কুমার দাসও খেলছেন দারুণ। ওয়ানডে মেজাজে খেলে আদায় করে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে নিজের ১৮তম অর্ধশতকের দেখা পেলেন। দুয়েকবার আউট হওয়া থেকে বেঁচেছেনও।

চারশো দলীয় সংগ্রহ ছাড়ানো বাংলাদেশ দলের এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত সংগ্রহ ৪ উইকেট হারিয়েব ৪১৬। টেস্টে ৩০তম বারের মতো ৪০০ এর বেশি ইনিংসের সংগ্রহ পার করলো টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে সপ্তমবারের মতো ৪০০ ছাড়ানো দলীয় সংগ্রহ বাংলাদেশের।

মুশফিক-লিটনের জুটিও পার করেছে শতরান। এখন পর্যন্ত জুটি হয়েছে ১০৭ রানের। মুশফিক অপরাজিত আছেন ১৫৯ আর লিটন দাস ৫৭ রানে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: জ্বালানিমন্ত্রী

তিনি বলেন, গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। এ কারণে যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষ যাতে কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

উত্তরাঞ্চলের ৭ জেলায় বন্যার শঙ্কা

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল

২১ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।

১ দিন আগে

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১ দিন আগে