ডেস্ক, রাজনীতি ডটকম

২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৮ দলই ঘোষণা করেছে নিজেদের বিশ্বকাপের দল। বাকি ছিল কেবল বাংলাদেশ ও পাকিস্তান। মঙ্গলবার ১৯তম দল হিসেবে বাংলাদেশ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেছে নিয়েছে বিশ্বকাপের ১৫ স্বপ্ন সারথি।
কিন্তু জিম্বাবুয়ে সিরিজে পাওয়া চোটের কারণে তাসকিন আহমেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা নিয়ে ছিল সংশয়। ২৯ বছর বয়সী পেসার দলে থাকবেন কি থাকবেন না—সেটি নিয়ে গত দুইদিন বেশ আলোচনা হয়েছে দেশের ক্রিকেট পাড়ায়। সব শঙ্কা উড়িয়ে তাসকিনকে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে চমক বলতে অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের বাদ পড়া। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলেছিলেন।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মিরপুরে ফিল্ডিংয়ে ডাইভ দিতে গিয়ে ডান ঊরুর মাংসপেশিতে ব্যথা পাওয়ার পরই তাসকিনের বিশ্বকাপ দলে থাকা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। এরই মধ্যে তাঁর চিড় ধরা পড়েছে। এই ধরনের চোট থেকে সেরে উঠতে ২ থেকে ৩ সপ্তাহ লাগতে পারে। যার কারণে, তাসকিনকে নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যাবে কিনা সেটি নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে এই পেসার বিশ্বকাপে যাচ্ছেন সহ-অধিনায়ক হিসেবে।
দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেল প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের দল ঘোষণা করল আজ। প্রথমবার তিন সংস্করণে নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তর কাঁধেই থাকছে বিশ্বকাপে মাঠে দলকে সামলানোর দায়িত্ব।
প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরের শুরুতে স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন শান্তরা। এরপর শুরু করবেন বিশ্বকাপের মূল মঞ্চের লড়াই।
বিশ্বকাপের প্রস্তুতি সারতে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ২১, ২৩ ও ২৫ মে হিউস্টনে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন শান্তরা। জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।
বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিকিৎসক নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া চলমান।’
২ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করার কাজ চলছে। জনসাধারণের ভোগান্তি কমাতে এবং দ্রুত সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগে