জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু

ক্রীড় ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে মাত্র তিন লাখের বেশি জনসংখ্যার দেশ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু।

এবারই ভানুয়াতুর পুরুষ বা নারীদের কোন দল বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নামে। প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে খেলতে নেমেই র‌্যাংকিংয়ের ১২ নম্বর দল জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে ৩০তম স্থানে থাকা ভানুয়াতু। আইসিসির পূর্ণ সদস্য কোন দলের বিপক্ষে এটিই প্রথম ম্যাচ ছিলো ভানুয়াতুর।

গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে ১৩ দশমিক ৩ ওভারে মাত্র ৬১ রানে অলআউট করে দেয় ভানুয়াতু। বল হাতে ভানুয়াতুর লেগ স্পিনার নাসিমানা নাভাইকা ৪টি ও অফ-স্পিনার ভানিসা ভিরা ৩টি উইকেট নেন।

জবাবে ১৬ দশমিক ৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভানুয়াতু। সর্বোচ্চ ২১ রান করেন নাভাইকা।

২০১৪ সালে জাপানে আইসিসির পূর্ব এশীয় প্রশান্ত অঞ্চলের টুর্নামেন্টে আন্তর্জাতিক অভিষেক হয়েছিলো ভানুয়াতুর। গত সেপ্টেম্বরে পূর্ব এশীয় প্রশান্ত অঞ্চলের বাছাইয়ে ৬ ম্যাচের সবগুলোতেই জিতেছিলো তারা।

এবার বাছাই পর্বে খেলতে আসার আগে নিজ দেশের মানুষের কাছ থেকে চাঁদা তুলতে হয়েছে ভানুয়াতুর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। কারন আর্থিক সমস্যা ভুগছে তারা। আইসিসির দেওয়া বার্ষিক পাঁচ লাখ ডলার অনুদান দিয়েও হিমশিম খাচ্ছে তারা। আইসিসির ঐ অর্থ দিয়ে পুরো দেশের ক্রিকেট চালাতে হয় ভানুয়াতুকে। বাধ্য হয়ে বাছাই পর্বের আগে চাঁদা তুলে তারা।

তাতে প্রায় ৬ হাজার ৩১৭ ডলার চাঁদা ওঠে। সেই অর্থ দিয়ে দলের সকল খেলোয়াড়দের নতুন ব্যাগ, ব্যাট, দুই জোড়া করে গ্লাভস, প্যাড, থাই প্যাড, হেলমেট, জার্সি দেওয়া হয়।

এবারের প্রতিযোগিতায় খেলতে নামার আগে ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টিম কাটলার বলেছিলেন, ‘আমাদের মেয়েরা যেকোন খেলায় র‌্যাংকিংয়ের সেরা অবস্থানে থাকে। তাদের নিয়ে আমাদের প্রত্যাশা, আবুধাবিতেও বিশ্বকে চমকে দিবে তারা।’

জিম্বাবুয়েকে হারিয়ে ঠিকই বিশ্বকে চমকে দিয়েছে ভানুয়াতু।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিটফোর্ডে সোহাগ হত্যা: ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

মামলায় বিচার শুরুর আদেশ পাওয়া ২১ আসামির মধ্যে প্রথম ১০ জন কারাগারে রয়েছেন। তিনজন উচ্চ আদালতের জামিনে আছেন এবং বাকি আটজন পলাতক।

৪ ঘণ্টা আগে

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন: দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ রোববার (১২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

৫ ঘণ্টা আগে

বৈরি আবহাওয়ায় শাহজালালে ফ্লাইট বিপর্যয়, গন্তব্য পাল্টেছে ২ বিমান

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইট বৈরি আবহাওয়ার কারণে গন্তব্য পরিবর্তন করে সিলেটের দিকে চলে যায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ

৫ ঘণ্টা আগে

প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

৫ ঘণ্টা আগে