ডেস্ক, রাজনীতি ডটকম

চাপে ভেঙ্গে পড়া দক্ষিণ আফ্রিকার নিয়মিত ঘটনা। সেই চাপ সামলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে ক্যারিবীয়রা ১৩৬ রানের সহজ লক্ষ্য দেয় প্রোটিয়াদের। জবাবে বৃষ্টি আইনে ১৬.১ ওভারে ৩ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। এবারে বৃষ্টি্ও বাধা হতে পারেনি দক্ষিণ আফ্রিকার। এ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনলে উঠে গেল তারা। এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ছাড়াও সেমিতে উঠেছে ইংল্যান্ড।
অ্যান্টিগার নর্থ সাউন্ডে সোমবার সকালে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৫ রানে হারায় সাই হোপ ও নিকুলাস পুরানের উইকেট।
তৃতীয় উইকেট জুটিতে হালে পানি পায় ক্যারিবীয়রা। অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাটিং করে কাইল মায়ার্স করেন ৩৪ বলে ৩৫ রান ও রোস্টন চেজ করেন ৪২ বলে ৫২ রানের ইনিংস। দলীয় ৮৬ রানে মায়ার্স-চেজ জুটি ভাঙার পর ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার। শুরু হয় প্রোটিয়া স্পিনারদের দাপট। একে একে ফিরে যান পাওয়েল, রাদারফোর্ড, রাসেল, আকিলরা।
মাঝখানে রাসেল ২টি ছক্কা হাকিয়ে কিছুটা আশা জাগালেও রান আউট হয়ে ফিরে যান ১৫ রান করে। শেষমেশ ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন স্পিনাররা ছিলেন উজ্জ্বল। তাব্রিজ শামসি নেন ২৭ রান দিয়ে ৩ উইকেট। মার্করাম, মাহরাজ, রাবাদা ও জানসেন নেন ১টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকাও। দ্বিতীয় ওভারের প্রথম বলে রিজা হেনড্রিকসকে শূন্য রানে ফেরান রাসেল। শেষ বলে ফেরান ৭ বলে ১২ রান করা ডি কককেও। এরপরে হানা দেয় বৃষ্টি। বৃষ্টি শেষে ১৭ ওভারে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১২৩। ১৮ রান করে মার্করাম ও ১০ বলে ২২ রান করা হেনরিখ ক্লাসেন আউট হয়ে ফিরে গেলেও কিছুক্ষণ দলের হাল ধরেন ত্রিস্টান স্টাবস। ২৭ বলে ২৯ রান করে রোস্টন চেজের শিকারে পরিণত হন তিনি। এদিন হাসেনি মিলারের ব্যাটও- ১৪ বলে করেন মাত্র ৪ রান। শেষদিকে মার্কো জানসেন ও রাবাদা জয়ের বন্দরে নিয়ে নিয়ে প্রোটিয়াদের। ২১ রান করে অপরাজিত থাকেন জানসেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চেজ ৩টি ও ২টি করে উইকেট নেন রাসেল ও আলজারি জোসেফ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালগুলোকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করার প্রক্রিয়া চলছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং জেলা হা
৩ ঘণ্টা আগে
এ বছর ব্যক্তিগত ক্যাটাগরিতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক লাভ করেছেন মো. মনির হোসেন। এছাড়া পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে
৩ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। টানা তিন দিন শুনানি শুনানি শেষে রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করা হয়।
৩ ঘণ্টা আগে
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে, যেখানে এক পরিবারের দুজনের মৃত্যু হয়। পরে ভোর চারটার দিকে আরেকটি পাহাড়ধসের ঘটনায় মাটিচাপা পড়ে একই পরিবারের আরও তিনজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
৫ ঘণ্টা আগে