ডেস্ক, রাজনীতি ডটকম

প্রতিটি অ্যাথলেটের অন্যতম স্বপ্ন থাকে অলিম্পিকে স্বর্ণ জয়। লিওনেল মেসি তার ক্যারিয়ারের শুরুতেই সেই স্বপ্ন পূরণ করেছিলেন অলিম্পিকে স্বর্ণ জিতে। ২০০৮ বেইজিং অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিতেছিলেন মেসি-ডি মারিয়ারা।
এবারও শোনা যাচ্ছিল, প্যারিস অলিম্পিকে খেলতে যাচ্ছেন মেসি। যদিও বিষয়টা নিয়ে এক ধোঁয়াশা ছিল। এবার প্যারিস অলিম্পিকে খেলা নিয়ে খোলামেলাভাবেই সিদ্ধান্ত জানালেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
সম্প্রতি ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি নিজেই প্যারিস অলিম্পিকে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কোপা আমেরিকার পরই অলিম্পিক শুরু হওয়াতে তার শরীরের উপর দিয়েও বেশ ধকল যাবে, যা এই বয়সে এসে মানিয়ে নেওয়াটা কষ্টসাধ্য।
মেসি বলেন, ‘আমি মাচেরানোর সঙ্গে কথা বলেছি, সত্যি বলতে আমরা দু’জনই পরিস্থিতি সম্পর্কে অবগত। অলিম্পিকে এই মুহূর্তে খেলা আমার জন্য কষ্টসাধ্য কারণ আমরা ইতোমধ্যে কোপা খেলছি। এটা ২-৩ মাসের সময় ক্লাব ছেড়ে জাতীয় দলে খেলা যা এই মুহূর্তে এই বয়সে আমার জন্য কিছুটা অসম্ভবও।’
জুলাইর ১৪ তারিখে কোপা আমেরিকার ফাইনাল হবে। এর ঠিক ১০দিন পরেই শুরু হবে অলিম্পিক। মেসি বলেন, ‘আমাকে সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হতো। দুটো টুর্নামেন্ট টানা খেলা শরীরের জন্যেও ধকল। আমি ভাগ্যবান যে এর আগে অলিম্পিক, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলতে পেরেছি। সেই মুহূর্তগুলো কখনো ভোলার নয়। অলিম্পিক যেকোন কিছুর থেকে বিশেষ কিছু।’

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
৮ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১২ ঘণ্টা আগে