ক্রীড়া ডেস্ক

কয়েক দিন আগেই পাকিস্তানকে দাপট দেখিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার তাদের মিশন ভারতের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ। তবে এই সিরিজ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা।
দলটির সভাপতি জয়বীর ভরদ্বাজ বলেছেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে...মন্দির ধ্বংস করা হচ্ছে। এর পরও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত। কারণ অন্যথায় দেশে অশান্তি হবে।
এই বিষয়টি স্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও। বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে কানপুরে। এই ম্যাচে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা।
সংগঠনটির সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবেন। শেষ পর্যন্ত এ ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছেন তিনি।
হিন্দু মহাসভার এমন হুমকি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই)। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে, পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সে ক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে।
এ বিষয়ে এত দিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘না, এ রকম সব সময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।’

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?
৮ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।
৮ ঘণ্টা আগে
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।
১০ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।
১০ ঘণ্টা আগে