ডেস্ক, রাজনীতি ডটকম

আমেরিকার মেজর লিগ সকারে এবার মেসি এক গোলের পাশাপাশি করালেন আরও পাঁচ গোল। তার সঙ্গে তাল মিলিয়ে খেলে মায়ামির হয়ে প্রথম হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। ফলে প্রতিপক্ষ নিউইয়র্ক রেডবুলসের জালে রীতিমতো গোল উৎসব করেছে মায়ামি।
আজ রোববার ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে এমএলএসের ম্যাচে নিউইয়র্ক রেডবুলসকে আতিথ্য দেয় ইন্টার মায়ামি। সুয়ারেজ–মেসিদের দুর্দান্ত পারফরম্যান্সে ৬-২ গোলে উড়ে গেছে রেডবুলস। উরুগুইয়ান তারকা সুয়ারেজের হ্যাটট্রিক ও মেসির গোল বাদে জোড়া গোল করেছেন মাতিয়াস রোজাস। প্রতিপক্ষের হয়ে একটি করে গোল করে ব্যবধান কমান দান্তে ভানজেইর ও এমিল ফর্সবার্গ।
এ নিয়ে এমএলএসের ১৪ ম্যাচে ২৫টি অ্যাসিস্ট করলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুমের ৮ ম্যাচে করেছেন ১০ গোল ও ১২ অ্যাসিস্ট। গোল ও অ্যাসিস্টে এক মৌসুমেই দুই অঙ্কের ঘরে পৌঁছে মেসি মায়ামির হয়ে রেকর্ড গড়েছেন। ম্যাচটিতে দ্বিতীয়ার্ধেই পাঁচটি অ্যাসিস্ট করেছেন রোজারিও’র এই মহাতারকা। যা এক অর্ধে সর্বোচ্চ গোলে সহায়তা করার রেকর্ড। এমনকি লিগের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে মেসি ৬ গোলে অবদান রাখলেন। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ গোলে অবদান রেখেছিলেন এমএলএসের সাত ফুটবলার।
বড় জয় পেলেও এদিন ম্যাচের শুরুটা মায়ামির পক্ষে ছিল না। প্রথমার্ধে তো তারা কোনো গোল পায়ইনি, উল্টো ৩০ মিনিটে দান্তে ভানজেইরের করা গোলে পিছিয়ে থেকে তারা বিরতিতে যায়। এরপর অবশ্য দ্বিতীয়ার্ধ দুঃস্বপ্নের মতো কাটিয়েছে রেড বুলস। একের পর এক গোলে তাদের নাস্তানাবুদ করেছিলেন মেসি-সুয়ারেজরা। তার আগে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বদলি ফুটবলার নামাতে থাকেন মায়ামি বস জেরার্দো টাটা মার্টিনো।
বদলি হিসেবে নেমেই ৪৮ মিনিটে মায়ামির হয়ে গোলের সূচনা করেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোজাস। মেসির পাস নিয়ন্ত্রণে নিয়ে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ২৫ গজ দূর থেকে নেওয়া শটে তিনি গোলটি করেন। মিনিট দুয়েক পর স্কোরশিটে নাম তোলেন মেসিও। বন্ধু সুয়ারেজের পাস থেকে তার করা গোলে মায়ামি ম্যাচে লিড নেয়। এরপরই শুরু আর্জেন্টাইন অধিনায়কের অ্যাসিস্টের মহড়া। ৬২ মিনিটে তার বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন রোজাস।
পরবর্তী ১৩ মিনিটে মেসি-সুয়ারেজের বার্সেলোনার পুরোনো বোঝাপড়া চোখে পড়ে। এরমধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ আর তার প্রতিটি গোলেই হয়েছে মেসির বাড়ানো পাসে। যথাক্রমে ৬৮, ৭৫ ও ৮১ মিনিটে গোল করে আমেরিকান ফুটবলে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন উরুগুইয়ান ফরোয়ার্ড। এ নিয়ে এমএলএসে টানা চতুর্থ জয় পেল ফ্লোরিডা ক্লাব মায়ামি।

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
১৩ ঘণ্টা আগে
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি
১৪ ঘণ্টা আগে
শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
১৫ ঘণ্টা আগে
শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত
১৫ ঘণ্টা আগে