ব্রাজিল-আর্জেন্টিনা ড্র, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ

ডেস্ক, রাজনীতি ডটকম

জিতলেই শিরোপা—এমন সমীকরণ নিয়ে আজ সকালে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে তা আর হয়নি। ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় শিরোপা নির্ধারণে অপেক্ষা বাড়ল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

গ্রুপ পর্বে ব্রাজিলকে ৬–০ গোলে হারানোয় এই ম্যাচে ফেবারিট ভাবা হচ্ছিল আর্জেন্টিনাকেই। তবে ব্রাজিলের জন্য এই ম্যাচটা ছিল প্রতিশোধের। যদিও শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার বিপক্ষে চেষ্টা করেও জিততে পারেনি তারা। তবে গ্রুপ পর্বের মতো হারের তিক্ততা নিয়েও মাঠ ছাড়তে হয়নি ব্রাজিলকে। ম্যাচটা ড্র হওয়ার কারণে শিরোপা নির্ধারণও অমীমাংসিত রয়ে গেল। এখন শেষ ম্যাচের ফল দিয়েই নির্ধারিত হবে শিরোপা। প্রতিযোগিতার শেষ ম্যাচে আগামী রবিবার ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। আজকের ড্রয়ের পর ব্রাজিলের পয়েন্ট ৪ ম্যাচে ১০। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

টুর্নামেন্টের নিয়মানুযায়ী, এ পর্বের পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল পাবে চ্যাম্পিয়নের স্বাদ। তবে দুদলের পয়েন্ট যদি সমান হয়, সেক্ষেত্রে গোল ব্যবধানের আগে মুখোমুখি ম্যাচের ফল বিবেচনায় আসবে।

কারাকাসে আজ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। আক্রমণ, বল দখল এবং সুযোগ তৈরিতে এগিয়ে ছিল তারাই। পাশাপাশি ব্রাজিলের অগোছালো ফুটবলের কারণে বাড়তি সুবিধাও পেয়েছে আর্জেন্টিনা। সংগ্রাম করতে থাকা ব্রাজিল প্রথমার্ধে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। ব্রাজিল না পারলেও আর্জেন্টিনা ভুল করেনি। প্রথমার্ধের শেষ দিকে পাওয়া পেনাল্টিকে ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। ম্যাচের ৩৮ মিনিটের মাথায় হুলিও সোলারকে বক্সের ভেতর ব্রেনো বাইদন ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে কোনো ভুল করেননি আর্জেন্টাইন তরুণ ক্লদিও এচেভেরি। দলকে এগিয়ে দেন ১–০ গোলে। পিছিয়ে থেকেই শেষ পর্যন্ত বিরতিতে যেতে হয় ব্রাজিলকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে বেশ সংগ্রাম করতে দেখা হচ্ছিল ব্রাজিলকে। অন্য দিকে আর্জেন্টিনা চেষ্টা করছিল ব্যবধান বাড়িয়ে ম্যাচের ইতি টেনে দিতে। যদিও এ লক্ষ্যে সফল হয়নি তারা। উল্টো ৭৮ মিনিটে দারুণ এক গোলে ম্যাচে ফিরে আসে ব্রাজিল। ইগর সিরোতের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলকে সমতা এনে দেন রায়ান। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১৮ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১৯ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১৯ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

২০ ঘণ্টা আগে
Advertisement