ডেস্ক, রাজনীতি ডটকম

সময়ের সেরা তারকাদের তালিকায় উপরের দিকেই থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল ক্যারিয়ারে ৯০০ গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একই সাথে পর্তুগালের জার্সিতে ১১৩টি গোলও করে ফেললেন তিনি। ৯০০ গোলের মাইলস্টোন ছুঁয়ে তিনি বলেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়ই না, রেকর্ড আমার পেছনে ছোটে।’
লিসবনে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়া বিপক্ষে ৮৯৯ গোল নিয়ে খেলতে নেমেছিলেন রোনালদো। ম্যাচের প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়া গোলে অনন্য কীর্তিটি গড়েন রোনালদো।
৩৪তম মিনিটে দূর থেকে ছয় গজ বক্সে ক্রস বাড়ান নুনো মেন্দেস, সেখানে আগে থেকেই ওত পেতে ছিলেন রোনালদো। বল পেয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে এগিয়ে ভলিতে ঠিকানা খুঁজে নেন পর্তুগাল অধিনায়ক। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন নয়শ গোলের কীর্তি।
জুন-জুলাইয়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনালদো, জালের দেখা পেলেন ইউরো শেষের ঠিক পরের ম্যাচেই। কিন্তু, মহাদেশ সেরার লড়াইয়ের এবারের আসর তার জন্য ছিল চরম হতাশার, পাঁচ ম্যাচে একবারও যে জালের দেখা পাননি তিনি।
ক্লাব ও জাতীয় দলের হয়ে এই গোলগুলো করেছেন রোনালদো জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ১৩১টি। বাকি ৭৬৯টি গোল তিনি করেছেন পাঁচ ক্লাবের হয়ে। এর মধ্যে স্পোর্টিংয়ের হয়ে ৫টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, জুভেন্টাসের হয়ে ১০১ টি ও আল নাস্রের হয়ে করেছেন ৬৮ গোল।

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?
১১ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।
১১ ঘণ্টা আগে
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।
১২ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।
১২ ঘণ্টা আগে