জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ডেস্ক, রাজনীতি ডটকম

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

চট্টগ্রামে রোববার ২০ ওভারে জিম্বাবুয়ে তোলে ৭ উইকেটে ১৩৮ রান। বাংলাদেশ রান তাড়ায় জেতে ৯ বল বাকি রেখে।

জহৃর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে পাওয়ার প্লেতে বাউন্ডারি মারতে পারেনি একটিও। এর মধ্যে একটি উইকেট হারায় তারা। টাডিওয়ানাশে মারুমানিকে (২) ফেরান তাসকিন আহমেদ।

আগের ম্যাচের মতো ৩০ ছোঁয়ার পর ধস নামে তাদের ব্যাটিংয়ে। সেদিন ৫ রানের মধ্যে উইকেট পড়েছিল ৬টি, এবার ১২ রানের মধ্যে হারায় তারা ৪ উইকেট। অভিজ্ঞ ক্রেইগ আরভিন ও অধিনায়ক সিকান্দার রাজা ব্যর্থ আবারও। প্রথম ম্যাচে লড়াই করা ক্লাইভ মাডান্ডে এবার ফেরেন শূন্যতে।

৪২ রানে ৫ উইকেট হারানো দলকে ভদ্রস্থ পর্যায়ে নিয়ে যান ব্রায়ান বেনেট ও অভিষিক্ত জোনাথান ক্যাম্পবেল। ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েন দুজন।

ক্যাম্পবেল জীবন পান ১ রানেই। সহজ ক্যাচ ছাড়েন কিপার জাকের আলি। সুযোগ কাজে লাগিয়ে সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ২৩ বলে ৪৫। টি-টোয়েন্টি অভিষেকে জিম্বাবুয়ের হয়ে যা সর্বোচ্চ রান।

বেনেট অপরাজিত থাকেন ২৯ বলে ৪৪ রানে।

বাংলাদেশের রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন তানজিদ হাসান ও লিটন কুমার দাস। ১৯ বলে ১৮ রান করে তানজিদ আউট হন পাওয়ার প্লের শেষ ওভারে।

২১ রানে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েও লিটন আউট হয়ে যান ২৫ বলে ২৩ রান করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করতে পারেন কেবল ১৫ বলে ১৬। এক ওভারেই দুজনকে ফেরান লুক জঙ্গুয়ে।

পরে জাকের আলি পারেননি প্রত্যাশিত ঝড় তুলতে (১২ বলে ১৩)। তাতে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে ২৯ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করে দেন তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ। ২৫ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন হৃদয়, ১৬ বলে ২৬ রানে মাহমুদউল্লাহ।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। পরের ম্যাচ মঙ্গলবার।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৩৮/৭ (গাম্বি ১৭, মারুমানি ২, আরভিন ১৩, রাজা ৩, মাডান্ডে ০, বেনেট ৪৪*, ক্যাম্পবেল ৪৫, জঙ্গুয়ে ২, এনডিলোভু ৫*; শরিফুল ৪-০-২৬-১, মেহেদি ৪-০-১৮-১, তাসকিন ৪-০-১৮-২, সাইফ উদ্দিন ৪-০-৩৭-১, রিশাদ ৪-০-৩৩-২)।

বাংলাদেশ: ১৮.৩ ওভারে ১৪২/৪ (লিটন ২৩, তানজিদ ১৮, শান্ত ১৬, হৃদয় ৩৭*, জাকের ১৩, মাহমুদউল্লাহ ; এনগারাভা ৪-০-৩২-১, মুজারাবানি ৩.৩-০-১৯-০, এনডিলোভু ৩-০-২৫-১, রাজা ৪-০-৩১-০, জঙ্গুয়ে ৪-০-৩৫-২)।

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: তাওহিদ হৃদয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

১২ ঘণ্টা আগে

সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার, ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি

১৩ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

১৩ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

১৪ ঘণ্টা আগে