ডেস্ক, রাজনীতি ডটকম

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার হারে (জিরোনা ৪ : ২ বার্সা) কাজটা কমে গেল রিয়াল মাদ্রিদের। চার ম্যাচ হাতে রেখেই লা লিগায় চ্যাম্পিয়ন হয়ে গেলো লস ব্লাঙ্কোসরা। যেটা এই প্রতিযোগিতায় তাদের ৩৬তম শিরোপা। লা লিগায় রিয়ালের দাপট অনেক দিন থেকেই। এর মধ্যে গত আসরে বার্সা তাদের রাজত্বে ভাগ বসিয়েছিল।
নিজেদের ক্লাব ইতিহাসের অন্যতম সেরা তারকা জাভি হার্নান্দেজ কোচ হয়ে আসার পরই রিয়ালের স্বপ্নের বাগানে হানা দেয় বার্সা। তাতে অবশ্য রিয়াল হতাশ হয়নি। তাদের হয়তো বিশ্বাস ছিল রাজত্বটা ফিরিয়ে আনতে বেশি সময় লাগবে না। শেষ পর্যন্ত তা-ই হলো। একটা মৌসুম যেতে না যেতেই সেই হারানো বাগানে শিরোপা হাতে নাচলো মাদ্রিদের ক্লাবটি।
লা লিগায় এই দুই ক্লাবের লড়াইটা বহুদিনের। ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে ধ্রুপদী লড়াইয়ের একটিও জমে তাদের মধ্যে। যদিও নানা কারণে আগের সেই জৌলুশ নেই। তবু শিরোপার জন্য চলে তাদের দৌড়। এবার সেই দৌড়ে কার্লো আনচেলত্তির দল প্রথম হলেও আগামীতেও যে হবে তা কিন্তু নয়। এই ক্ষমতার পালা বদল হওয়াটা স্বাভাবিক। যাই হোক রিয়াল এবার অনুমিতভাবেই শিরোপার দাবিদার ছিল। কারণ, মৌসুমের শুরু থেকেই তারা দারুণ ছন্দে। সেটা গতকাল পর্যন্ত দেখেছে ফুটবল দুনিয়া।
অন্য দিকে জিরোনার সঙ্গে এগিয়ে থেকেও গুনে গুনে গোল হজম করা বার্সার যে আরও সংশোধন জরুরি সেটা অন্তত আরেকবার প্রমাণ হলো শনিবার রাতে।

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
১৩ ঘণ্টা আগে
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি
১৪ ঘণ্টা আগে
শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
১৫ ঘণ্টা আগে
শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত
১৫ ঘণ্টা আগে