ডেস্ক, রাজনীতি ডটকম

অবশেষে টাইগাররা সেই কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। দু’দলের সর্বশেষ সিরিজও ২-১ ব্যবধানে গেছে লঙ্কানদের পকেটে। তার ওপর বাংলাদেশ সাম্প্রতিক সময়ে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে। আজও লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা কঠিন করে তোলেন টপ অর্ডাররা। তবে হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে শেষদিকে ধুঁকতে ধুঁকতে ২ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।
যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে শূন্য রানে আউট হয়ে ফিরেছেন সৌম্য সরকার। এতে বিশ্বরেকর্ড গড়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার স্বাদ পেয়েছেন সৌম্য।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এনিয়ে ১৩ বার রেকর্ড শূন্য রানে আউট হয়েছেন সৌম্য। তবে সৌম্য একা নয়, আইরিশ অধিনায়ক পল স্টার্লিংও সমান সংখ্যকবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন।
শূন্য রানে আউট হওয়া তালিকায় দুইয়ে আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ও ভারতের রোহিত শর্মা। তাই তাদেরও লজ্জার বিশ্বরেকর্ডের শঙ্কা বা সম্ভাবনা আছে।
লঙ্কানদের দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। ধনঞ্জয়া ডি সিলভার বলে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন সৌম্য।

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
১৪ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
১৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
১৫ ঘণ্টা আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৮ ঘণ্টা আগে