কোপার কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর

ডেস্ক, রাজনীতি ডটকম

কোপা আমেরিকার গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। কোয়ার্টারে পা রাখলেও নিশ্চিত ছিল না কে হতে যাচ্ছে তাদের কোয়ার্টারের প্রতিপক্ষ। অবশেষে কোয়ার্টারের প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে ইকুয়েডর।

আগে থেকেই জানা ছিল, গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়নের সঙ্গে কোয়ার্টার ফাইনালে দেখা হবে গ্রুপ ‘বি’ এর রানার্সআপের। সেই দলটি কে হবে তা নিশ্চিত ছিল না গতকাল অবধি। আজ গ্রুপ ‘বি’ তে চার দল মুখোমুখি হয়। যেখানে জামাইকাকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভেনেজুয়েলা। অপর ম্যাচে মেক্সিকোকে গোল শূন্য ড্র’য়ে রুখে দিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার নিশ্চিত করে ইকুয়েডর। হিসেব অনুযায়ী এখন কোয়ার্টারে আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে ইকুয়েডরকে।

আর্জেন্টিনার জন্য ইকুয়েডর অবশ্য তুলনামূলক সহজ প্রতিপক্ষই হওয়ার কথা। কেননা, চলতি বছরই তাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে ১-০ গোলের জয়ও পেয়েছে তারা। তাছাড়া ইকুয়েডরের বিপক্ষে কোপা আমেরিকায় এর আগে ১১ বার মাঠে নেমেও হারেনি আর্জেন্টিনা। ৪টি ম্যাচ ড্র হয়েছে। এমনকি সবমিলিয়ে ইকুয়েডরের বিপক্ষে ৪০ ম্যাচের ২৬টিতেই জিতেছে আর্জেন্টাইনরা। ইকুয়েডর জিতেছে কেবল ৫টি ম্যাচে।

তাছাড়া সবশেষ কোপা আমেরিকাতেও কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেও ৩-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এবারও তাই চেনা প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ হওয়ায় জয়ের ব্যাপারেই আশাবাদী আর্জেন্টিনা। তবে এই ম্যাচের আগে আর্জেন্টিনার চিন্তার কারণ মেসির চোট। যদিও তিনি এই ম্যাচে খেলবেন বলেই আশা করা হচ্ছে। আগামী ৫ জুলাই কোয়ার্টারের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইকুয়েডর।

আর বি গ্রুপের চ্যাম্পিয়ন ভেনেজুয়েলা ৬ তারিখ খেলবে কানাডার বিপক্ষে। 'এ' এবং 'বি' গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের দল নিশ্চিত হলেও এখন পর্যন্ত বাকি আছে 'সি' এবং 'ডি' গ্রুপের খেলা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

৯ ঘণ্টা আগে

নিবন্ধিত নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ সম্পাদকদের

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স

১০ ঘণ্টা আগে

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ২ আসামির ফের ৩ দিনের রিমান্ড

রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।

১০ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরেক মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন

১২ ঘণ্টা আগে