চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি: সৌম্য

ডেস্ক, রাজনীতি ডটকম

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেছে, বাংলাদেশের বিশ্বকাপ যদিও শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির ধারাবাহিক 'দ্য গ্রিন অ্যান্ড রেড স্টোরির' এবারের পর্বে কথা বলেছেন সৌম্য। বিসিবির ফেসবুকে পেইজে প্রকাশিত সেই ফিডিওতে এই বাঁহাতি ব্যাটারকে বলতে শোনা যায়, 'আমি সবসময় বড় স্বপ্ন দেখি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলবো ফাইনাল খেলবো। '

'এরপর বাকি সব নির্ভর করবে মাঠে ভালো খেলতে পারবো কি না তার ওপর। কিন্তু স্বপ্ন বড় দেখতে হবে। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। আগের দুই বিশ্বকাপে ভালো করতে পারিনি। এবারেরটা স্মরণীয় করে রাখতে চাই। '

২০১৬ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন সৌম্য। এবার নিয়ে এই ফরম্যাটে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলবেন এই বাঁহাতি। তবে বিশ্বকাপে খেলার রোমাঞ্চ এখনও আগের মতোই বলে জানালেন তিনি, 'বিশ্বকাপ খেলা স্বপ্নের মতো। প্রথম বিশ্বকাপ খেলার সময় যেমন, এবারও তেমন রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করবো ২০২৪ সালটা স্মরণীয় করে রাখার। পাশাপাশি দলকে ভালো জায়গায় নিতে চাই। '

সৌম্যর মতে বাংলাদেশ দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রয়েছে, যা বিশ্বকাপে কাজে দেবে। তিনি বলেন, 'সাকিব ভাই ও রিয়াদ ভাইয়ের মতো অভিজ্ঞরা রয়েছেন। আমরা যারা দীর্ঘদিন ধরে খেলছি তারাও আছি। সবার অভিজ্ঞতা একত্রিত করে খেলতে পারলে ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো। '

বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি অবশ্য ভালো হয়নি। আসরের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে। এরপর ভারতের কাছে পাত্তাই পায়নি শান্তবাহিনী। এবার আসল লড়াইয়ের পালা। ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এরপর ১০ জুন তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে তাদের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে নেদারল্যান্ডস (১৩ জুন) ও নেপালের (১৭ জুন) বিপক্ষে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চূড়ান্ত অনুমোদন পেল ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬'

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

৬ ঘণ্টা আগে

একযোগে ১৭৯ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি

প্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব পদের ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭২ জন প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত, বাকি সাতজন দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে কর্মরত।

১৯ ঘণ্টা আগে

ছুটি নিয়ে ফেরেননি, ‘পলাতক’ বিবেচনায় বরখাস্ত ৪ পুলিশ কর্মকর্তা

ছুটি শেষে দীর্ঘদিন পরও কর্মস্থলে না ফেরায় ‘পলাতক বিবেচনায়’ পুলিশের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন— অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস ও জুয়েল চাকমা, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান ও আফজালুন নেছা।

২০ ঘণ্টা আগে

মানুষ জিপার রেখেই প্যান্ট পরে— ছাপাখানার মালিকদের সতর্ক করে শিক্ষামন্ত্রী

বিনামূল্যের পাঠ্যবই ছাপাকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সময়মতো মানসম্মত পাঠ্যবই সরবরাহই সরকারের প্রধান লক্ষ্য। কেউ কাজে বাধা সৃষ্টি করলে এবার হয়ত পার পেয়ে যেতে পারেন, কিন্তু ভবিষ্যতে আর পারবেন না।

২০ ঘণ্টা আগে