ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে সাকিব আল হাসান ঘোষণা দিয়েছিলেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ইতি টানতে চান এই সংস্করণের ক্যারিয়ারের। যদিও হত্যা মামলার আসামী হওয়ায় শঙ্কায় পড়ে দেশের মাটিতে তার অবসর নেওয়ার বিষয়টি। তবে সাকিবের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (১৩ অক্টোবর) ক্রীড়া উপদেষ্টা বিসিবিতে উপস্থিত হয়ে এমন কথা জানিয়েছেন সাংবাদিকদের।
আসিফ মাহমুদ বলেন, ‘একজন ক্রিকেটার তিনি খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক, তার আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না। তবে দেয়ালে লিখনের যে কথা বলছেন বা সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, এটা তো আসলে আবেগের ব্যাপার। তাদেরও ওই অধিকার আছে। গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার আছে যেকোনো ধরনের মুভমেন্ট বা যেকোনো কিছু করার। তবে এক্ষেত্রে আমার আহ্বান থাকবে কারো নিরাপত্তা যেন হুমকির মুখে না ফেলি।’
দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসছে তাই ভালো বজায় রাখতে হবে উল্লেখ করে তিনি বুলেন, ‘যদি আইনগত কোনো বিষয় থাকে, আইন তো আইনের গতিতে চলে। এ বিষয়ে তো আমি কোনো মন্তব্য করতে পারব না। তবে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া উচিত। যেহেতু দক্ষিণ আফ্রিকা আসবে, আমাদের পরিবেশটাও ভালো রাখতে হবে। না হলে বাইরের দেশগুলো বাংলাদেশে আসতে নিরাপত্তার অভাবটা অনুভব করবে।’
শেখ সরকারের আমলে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। সরকারের পতনের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছিলেন তিনি। এখন পর্যন্ত দেশে আসেননি তিনি। বাংলাদেশ দলের সবশেষ দুই সিরিজ পাকিস্তান ও ভারতে হওয়ায় সেখানে সরাসরি গিয়ে খেলেছেন তিনি।
যুব ও ক্রীড়া উপদেষ্টার কথানুযায়ী সাকিবের দেশে ফিরতে কোনো বাধা নেই। আর সবকিছু ঠিক থাকলে ২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া প্রথম টেস্টটিই হতে যাচ্ছে সাকিবের ক্যারিয়ারের শেষ।

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।
১৪ ঘণ্টা আগে
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”
১৫ ঘণ্টা আগে
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।
১৫ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
১৬ ঘণ্টা আগে