ডেস্ক, রাজনীতি ডটকম

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের একটি ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন ১৫ ক্রিকেটার। স্কোয়াডের আরেক সদস্য সাকিব আল হাসান ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দিবেন।
দলের সঙ্গে যোগ দিতে গতকাল শনিবার রাতেই ঢাকায় এসে পৌঁছেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ রোববার দলের সঙ্গে ভারত যাচ্ছেন এই লঙ্কান কোচ।
বড় লক্ষ্য নিয়ে এবার ভারত যাচ্ছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত টেস্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। ১৩টি ম্যাচের মধ্যে ১১টি জিতেছে ভারত। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।
বাংলাদেশের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। পাকিস্তানকে ধবলধোলাই করে নাজমুল হোসেন শান্তরা এখন দারুণ আত্মবিশ্বাসী। স্পিনার নিয়ে খেলতে অভ্যস্ত বাংলাদেশের পেসাররাও আছেন ফর্মের তুঙ্গে। ভারতের বিপক্ষে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানাদের নিয়ে স্বপ্ন দেখছে দেশের ক্রিকেটভক্তরা।
এই সফরে ভারতীয়দের বিপক্ষে প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের শেষ টেস্ট শুরু করবে টাইগাররা।
এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরু হবে ৬ অক্টোবর। গোয়ালিয়রে রঙ্গিন পোশাকে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর দিল্লিতে ও ১২ অক্টোবর হায়দরাবাদে।

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।
১২ ঘণ্টা আগে
হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।
১২ ঘণ্টা আগে
দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।
১৪ ঘণ্টা আগে