ডেস্ক, রাজনীতি ডটকম

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া বায়ার্ন মিউনিখ এবার টানা দুই ম্যাচ হারল। বুন্দেসলিগায় অভিষিক্ত হেইডেনহাইমের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেল দলটি। তবে অসাধারণ সময় কাটানো বায়ার লেভারকুজেন আরেক ম্যাচে জয়োল্লাসে ভাসল। আর এতেই জাবি আলোন্সোর শিষ্যরা ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল।
শনিবার হেইডেনহাইমের মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরে যায় বায়ার্ন। তবে ইউনিউন বার্লিনের মাঠে ১-০ গোলে জয় পায় লেভারকুজেন। লিগ টেবিলে বায়ার্নের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে গেছে লেভারকুজেন। বাকি ছয় রাউন্ডে একটি জয় পেলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে তাদের। ২৮ ম্যাচে ২৪ জয় ও ৪ ড্রয়ে লেভারকুজেনের পয়েন্ট ৭৬। সমান ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬০।
এদিন বার্লিনে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছড়ায় লেভারকুজেন। অনেক সুযোগও তৈরি করে তারা। তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত; অবশেষে এই অর্ধের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন ২০ বছর বয়সী জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজ।
লেভারকুজেন এই জয়ে স্পর্শ করল বুন্দেসলিগায় এক মৌসুমের শুরু থেকে টানা সর্বোচ্চ ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। কোচ পেপ গুয়ার্দিওলার হাত ধরে ২০১৫-১৬ মৌসুমে রেকর্ডটি গড়েছিল বায়ার্ন।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪১টি ম্যাচ খেলেছে লেভারকুজেন, হারেনি একটিতেও। ২০১১-১২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি গড়েছিল জুভেন্টাস। আগামী সপ্তাহে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে হার এড়াতে পারলেই রেকর্ডটি ছুঁয়ে ফেলবে লেভারকুজেন, সঙ্গে গড়বে বুন্দেসলিগায় এক মৌসুমে শুরু থেকে টানা সর্বাধিক ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড। আসছে ম্যাচটি জিততে পারলে একই সঙ্গে তারা উঁচিয়ে ধরবে বুন্ডেসলিগার ট্রফি।
এদিকে গত ১১ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বায়ার্নের শিরোপা ধরে রাখার আশা কার্যত শেষ হয়ে গেছে আগেই। গত সপ্তাহে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হারের পর দলটির কোচ টমাস টুখেলও তা মেনে নেন। তবে মৌসুমে তাদের শিরোপা জয়ের আশা এখনও আছে, চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপ সেরার মঞ্চেই আগামী মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে খেলবে মিউনিখের দলটি। মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে হেইডেনহাইমের বিপক্ষে এই হার তাদের জন্য অনেক বড় ধাক্কা।
এদিন ম্যাচের শুরুটা অবশ্য দারুণ করেছিল বায়ার্ন। হ্যারি কেইন ও সের্গে জিনাব্রির গোলে ২-০ স্কোরলাইনে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই গোল খেয়ে বসে তারা, ৫০তম মিনিটে গোলটি করেন কেভিন সিমোনে। পরের মিনিটেই আবার বায়ার্নের জালে বল পাঠান জার্মান ফরোয়ার্ড টিম। পরপর দুই মিনিটে দুই গোল হজমের ধাক্কা আর সামলে উঠতে পারেনি বুন্ডেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। ৭৯তম মিনিটে টিমের দ্বিতীয় গোলে স্মরণীয় জয় তুলে নেয় হেইডেনহাইম।

গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।
১২ ঘণ্টা আগে
২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রদ করে মঙ্গলবার (১৪ জুলাই) ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ সংসদে পাস হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন।
১২ ঘণ্টা আগে
শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।
১২ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
১৩ ঘণ্টা আগে