মা হারালেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক পাইলট

রাজশাহী ব্যুরো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ফলে গত রোববার তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৪ জুন) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরিভাবে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, মায়ের মৃত্যুর খবরটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট নিজেই নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে মায়ের মৃত্যুর খবর নিজের ফলোয়ার, স্বজন ও শুভানুধ্যায়ীদের জানান তিনি।

এতে খালেদ মাসুদ পাইলট বলেছেন, তার মা নার্গিস আরা বেগম আর নেই। তার মায়ের জানাজার নামাজ মঙ্গলবার (২৫ জুন) বাদ এশা মহানগরের টিকাপাড়া গোরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। এ সময় মায়ের জন্য তিনি সবার কাছে দোয়া চান।

এর আগে, ২০১৭ সালের ২৭ আগস্ট সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরের সাগরপাড়া এলাকায় পুকুরে গোসল করতে নেমে মারা যান খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল আলম। পরে দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তার বাবা ফুটবল দলের একজন সাবেক খেলোয়াড় ছিলেন। রাজশাহীর মহানগরের সাগরপাড়া এলাকায় বাড়ি তাদের। ওই বাড়িতেই থাকেন তারা। বাবা হারানোর ঠিক সাত বছরের মাথায় মা হারালেন দেশের সাবেক এই তারকা খেলোয়াড়।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।মঙ্গলবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। টানা তিন দিন শুনানি শুনানি শেষে রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করা হয়।

১ ঘণ্টা আগে

লামা ও চকরিয়ায় পাহাড় ধসে শিশুসহ ৭ জনের মৃত্যু

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে, যেখানে এক পরিবারের দুজনের মৃত্যু হয়। পরে ভোর চারটার দিকে আরেকটি পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের আরও তিনজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

২ ঘণ্টা আগে

বৈরি আবহাওয়া: দ্বিতীয় দিনের মতো চবির সব ক্লাশ-পরীক্ষা স্থগিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবং ক্যাম্পাসের বিদ্যমান জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় পূর্বের স্থগিতাদেশ বৃহস্পতিবারও (৯ জুলাই) বলবৎ থাকবে। এর আগে একই কারণে গত বুধবারও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।

৩ ঘণ্টা আগে

৫ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, পাহাড় ধস ও বন্যার উচ্চ সতর্কতা

এমন পরিস্থিতিতে পাহাড় ধসের জন্য কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও সদর উপজেলা; চট্টগ্রামের সিটি কর্পোরেশনের ৭, ৮, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড এবং বাঁশখালী উপজেলা; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও সদর উপজেলাসহ রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

৩ ঘণ্টা আগে