ডেস্ক, রাজনীতি ডটকম

ম্যাচের আগেই প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ লুই এনরিক বলেছিলেন, তার দল দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াবে এবং সেমিফাইনালে খেলবে। আত্মবিশ্বাসী এনরিকের কথা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-২ গোলে হারের পর দ্বিতীয় লেগে ১৮০ ডিগ্রিতে ঘুরে দাঁড়াল পিএসজি।
এই লেগে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসী ক্লাবটি। জোড়া গোল করেন দলের মূল তারকা কিলিয়ান এমবাপে। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে বার্সাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে মাত্র ১২ মিনিটেই লিড নেয় বার্সা। তখন মনে হয়েছে, এই ম্যাচে পিএসজিকে হারিয়ে সহজেই সেমি নিশ্চিত করবে বার্সা। কিন্তু কিছুক্ষণ পরই খেলার দৃশ্যপট পুরোটাই বদলে গেল। ২৯ মিনিটে বার্সার ডিফেন্ডার রোনাল্ড আরাওহো লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এর পুরো সুযোগ কাজে লাগায় অতিথি দল পিএসজি।
৪০ মিনিটে গোল করে পিএসজিকে সমতায় ফেরান ওসমান ডাম্বেলে। দ্বিতীয়ার্ধে নেমে বার্সার উপর চড়াও হয় সফরকারী দল। ৫৪ মিনিটে গোল করে পিএসজিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ভিতিনহা। বার্সাকে ঘরের মাঠে লজ্জায় ডোবাতে বাকি কাজ করেন এমবাপে। ৬১ মিনিটে পেলান্টি থেকে করেন নিজের প্রথম গোল। এতে ব্যবধান দাঁড়ায় ৩-১। ম্যাচের মূল সময়ের এক মিনিট বাকি থাকতে দ্বিতীয় গোল করেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। এতে বার্সার ঘরের মাঠ থেকে ৪-১ গোলের বড় জয় ছিনিয়ে নেয় পিএসজি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
৯ ঘণ্টা আগে
প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প
১১ ঘণ্টা আগে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
১২ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক
১২ ঘণ্টা আগে