ব্রাজিলকে জেতালেন এনড্রিক

ডেস্ক, রাজনীতি ডটকম
শেষ সময়ে গোল করেন এনড্রিক। ছবি: এএফপি

ব্রাজিলের জার্সিতে স্বপ্নের মতো সময় কাটছে তরুণ স্ট্রাইকার এনড্রিকের। ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। স্পেনের বিপক্ষে গোল করে দলকে সমতা করতে সহায়তা করেছিলেন। এবার মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে শেষ সময়ে গোল করে দলকে ৩-২ গোলে জেতালেন তিনি।

রোববার সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে শুরু হওয়া ম্যাচে বেঞ্চের খেলোয়াড় নিয়ে একাদশ সাজান ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র। রদ্রিগো-ভিনিসিয়াসরা ছিলেন না শুরুর একাদশে। তবে ম্যাচের শুরুতেই দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরা। ম্যাচের ৫ মিনিটে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে দলকে ২-০ গোলের লিড এনে দেন আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ৫৪ মিনিটে তার করা গোলটির কারিগর জিরোনার তরুণ রাইট ব্যাক ইয়ান কৌতা। দল সুবিধাজনক অবস্থানে থাকায় একাধিক বদলি করেন কোচ ডরিভাল। লুকাস পাকুয়েতা, এনড্রিকে ও পেপেকে মাঠে নামান তিনি। এরপর ব্রাজিল দুই গোল খেয়ে বসে।

ম্যাচের ৭৩ মিনিটে প্রথম গোল করে মেক্সিকো। পরপরই ব্রুনো গিমারেজ ও ভিনিসিয়াসকে মাঠে নামান ব্রাজিলের নতুন কোচ। তারপরও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দ্বিতীয় গোল করে মেক্সিকো। বল জালে পাঠান মার্টিনেজ আয়ালা। হার এড়ানোর উদযাপন করে ফেলেন তারা।

কিন্তু যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে অসাধারণ এক হেডে গোল করেন এনড্রিকে। ভিনিসিয়াস জুনিয়রের বাঁ-প্রান্ত থেকে লম্বা করে বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়ে জালে পাঠিয়ে দেন কোপা আমেরিকায় নাম্বার নাইন জার্সিতে খেলতে যাওয়া এনড্রিক। জার্সি খুলে এবং তা উচিয়ে ধরে বুনো উদযাপনও করেন এই ১৮ বছরের তরুণ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

১৩ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

১৪ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

১৪ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামির ফাঁসির রায়, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৭ ঘণ্টা আগে