৩ দিনের ব্যবধানে রোনালদোর হ্যাটট্রিক

ডেস্ক, রাজনীতি ডটকম
তিন দিনের ব্যবধানে আবারও হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। ফাইল ছবি

বয়স বাড়লেও আগেই মতোই উড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাত্র তিন দিনের ব্যবধানে আবারও হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। তার হ্যাটট্রিকে ভর করেই সৌদি প্রো লিগে আল আভাকে ৮-০ গোলে হারালো আল নাসর।

দেশের জার্সি ও ক্লাব মিলিয়ে এই নিয়ে ৬৫ বার হ্যাটট্রিক করলেন পর্তুগিজ গোট। চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ২৯।

পয়েন্ট টেবিলের তলানির দল আভাকে পেয়েই যেন গোল উৎসবে মাতে আর নাসর। যার শুরুটা করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ১১ মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন পর্তুগিজ সুপারস্টার। মিনিট দশ বাদেই লিড ডাবল করেন সিআরসেভেন।

এরপর রোনালদোর অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন সাদিও মানে। অন্যদিকে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। বিরতির পর আরও তিনটা গোল করে বড় জয় নিশ্চিত করে আল নাসর। এ জয়ের পর লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আল নাসর।

সৌদি আরবের ক্লাব ফুটবলে এই হ্যাটট্রিকসহ রোনালদো গোল করেছেন ৫৬টি; ক্লাব ক্যারিয়ারে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৫৭; সবমিলিয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ৮৮৫।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৪ ঘণ্টা আগে

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।

৫ ঘণ্টা আগে

দেশে এলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময়ে চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে বারবার তাগিদ দেওয়া হয়েছে ভারত সরকারকে। দেশে এলেই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

১৫ ঘণ্টা আগে

প্রথমবারের মতো ক্লিনিক্যাল ট্রায়ালে ইবোলা টিকা

গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।

১৫ ঘণ্টা আগে