২০ বছর পর ইউরোর সেমিফাইনালে নেদারল্যান্ডস

ডেস্ক, রাজনীতি ডটকম

২০০৪ সালে সবশেষ ইউরোর সেমিফাইনালে উঠেছিল নেদারল্যান্ডস। আর ইউরো জিতেছিল সেই ১৯৮৮ সালে। অবশেষে ইউরোর আরও একটা সেমিফাইনাল নিশ্চিত করল দলটি। তবে এতে যত না তাদের অবদান, তার চেয়ে বেশি ভুল প্রতিপক্ষ তুরস্কের। আত্মঘাতী গোলে নিজেরাই নিজেদের কবর খুঁড়েছে দলটি। দিনের আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমিতে পা রেখেছে ইংল্যান্ড।

সেমিতে ওঠার ম্যাচে সুইজারল্যান্ডকে পেয়েছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের ফুটবল বিবেচনা করলে সেই অর্থে তেমন কোনো কঠিন প্রতিপক্ষ হওয়ার কথা ছিলেন না সুইসরা। তবে এদিন দেখা গেল উল্টো চিত্র। গ্রুপপর্ব ও শেষ ষোলোর দৈন্যদশা ইংল্যান্ড কাটিয়ে উঠতে পারেনি এ ম্যাচেও।

প্রথমার্ধে গোল তো পায়ইনি; বরং ৭৫ মিনিটে এসে গোল হজম করে বসে। তাতে শঙ্কা ঝেঁকে বসে হারের। সেই শঙ্কা অবশ্য দূর করে ম্যাচটাকে টাইব্রেকার পর্যন্ত নিয়ে যান বুকায়ো সাকা। সেখানে ৫-৩ গোলে জয় পায় ইংল্যান্ড। নিশ্চিত করে সেমিফাইনাল।

এরপর রাতের আরেক ম্যাচে সেমি নিশ্চিত করতে তুরস্কের বিপক্ষে মাঠে নামেন ডাচরা। যেখানে ম্যাচের ৩৫ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ডাচরা পাল্টে দেয় পাশার দান। ৭০ মিনিটে মেম্ফিস ডিপাই কর্নার থেকে ওয়ান-টু খেলে বক্সে ক্রস ফেলেন। সম্পূর্ণ আনমার্কড থেকে হেডে গোল করেন ডাচ সেন্টার-ব্যাক স্তেফান দে ফ্রাই। তবে এরপরও ম্যাচে ছিল তুরস্ক।

যদিও শেষ পর্যন্ত নিজেদের ভুলেই ম্যাচটা হাতছাড়া করেছে তারা। ৭৬ মিনিটে ডেনজেল ডামফ্রিজ ডান প্রান্ত থেকে আসা ক্রস ডাচ তারকা কোডি গাকপোর কাছ থেকে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে ফেলেন মের্ত মুলডুর। চলতি ইউরোয় যা ১০ম আত্মঘাতী গোল। আর সেই গোলেই শেষ পর্যন্ত নিশ্চিত হয় তুরস্কের বিদায়। ২০ বছর পর ইউরোর সেমিফাইনালে পা রাখে নেদারল্যান্ডস।

আগামী ১০ জুলাই রাত ১টায় ইউরোর ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামবে নেদারল্যান্ডস-ইংল্যান্ড। যেখানে সবশেষ আসরেও ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ডের।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিটারে ১৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

১১ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

১১ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৩ ঘণ্টা আগে