আইসিসির লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল

ক্রীড়া ডেস্ক

পেশাদার ক্রিকেট থেকে অবসরে গেছেন আরও আগেই। পরে হাতে তুলে নিয়েছেন মাইক্রোফোন, হয়েছেন ক্রিকেট বিশ্লেষক। তবে মাঠের ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়নি। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ফিরতে চান কোচ হয়ে।

কোচিং ক্যারিয়ার গড়তে এরইমধ্যে অনেকদূর এগিয়ে গেছেন আশরাফুল। গত বছর আইসিসির কোচিং লেভেলে-৩ পর্যন্ত সম্পন্ন করেছেন আশরাফুল। আজ আইসিসির কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটের প্রথম পোস্টার বয়।

খুশির খবরটি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে ভাগ করে নিয়েছেন আশরাফুল। যেখানে দুটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ' ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ্যতা অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা এবং ধারাবাহিক উন্নতির করে যাওয়ার ফলই হচ্ছে এই অর্জন। ক্রিকেটারদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং তাদের পূর্ণ সম্ভাবনার শেখরে পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে অবদান রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলে কোচিং লেভেল-১ কোর্স বাধ্যতামূলক নয়। তাই ইংল্যান্ডে খেলতে গিয়ে সরাসরি লেভেল-২ কোচিং কোর্স করেন আশরাফুল। এরপর গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে লেভেল-৩ কোর্সটি করেন টেস্টের সর্বকণিষ্ঠ সেঞ্চুরিয়ান। কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই কোর্সে অংশ নেওয়ার ক্ষেত্রে আশরাফুলকে সহায়তা করেন আইসিসিতে কর্মরত বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। সেই কোর্সেরই স্বীকৃতি আজ হাতে পেলেন আশরাফুল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় তরুণের যাবজ্জীবন

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।

৮ ঘণ্টা আগে

হোলি আর্টিজান হামলার এক দশক: বিচার ঝুলছে আপিলে, বদলেছে সরকারি অবস্থানও

হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

৯ ঘণ্টা আগে

নতুন ১ থানা ও ৩ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন

দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

১০ ঘণ্টা আগে

সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।

১১ ঘণ্টা আগে