সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ধাওয়ান

ক্রীড়া ডেস্ক

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন ধাওয়ান।

তিনি বলেন, ‘জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য পৃষ্ঠা উল্টানো গুরুত্বপূর্ণ। এজন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে আমি অবসরের ঘোষণা দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ভারতের হয়ে দীর্ঘ সময় খেলতে পারার শান্তি নিয়ে আমি চলে যাচ্ছি। আমি নিজেকে বলতাম তুমি ভারতের হয়ে আর কখনও খেলতে পারবে না বলে মন খারাপ করো না। কিন্তু দেশের হয়ে খেলেছো বলে খুশি হও তুমি।’

২০১০ সালে ওয়ানডে দিয়ে অভিষেকের পর ভারতের হয়ে ৩৪ টেস্টে ২৩১৫, ১৬৭টি ওয়ানডেতে ৬৭৯৩ এবং ৬৮ টি-টোয়েন্টিতে ১৭৫৯ রান করেছেন ধাওয়ান। টেস্ট ও ওয়ানডেতে ২৪টি সেঞ্চুরি আছে তার।

২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি জার্সিতে শেষ ম্যাচ হয়ে রইলো ৩৮ বছর বয়সী ধাওয়ানের।

২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সদস্য ছিলেন ধাওয়ান। ঐ টুর্নামেন্টের সর্বোচ্চ ৩৬৩ রান সংগ্রাহক হয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আ. লীগের বিচার শিগগিরই, দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয়ে জলবায়ু রিপোর্টিং কোর্স চালুর উদ্যোগ

এজাইল (AGILE) প্রকল্পের আওতায় ৩ ও ৪ জুলাই ঢাকার পূর্বাচলের সিসিইউএলবি রিসোর্টে অনুষ্ঠিত কো-ডিজাইন কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা অংশ নেন।

১৭ ঘণ্টা আগে

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ

১৮ ঘণ্টা আগে

জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”

১৯ ঘণ্টা আগে