ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে আজ (৭ মে) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে আগের দুই ম্যাচে দাপট দেখানো টাইগারদের সামনে আজ সিরিজ জয়ের হাতছানি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।
ঘরের মাঠে এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে বাংলাদেশ। তবে লাল-সবুজের টিম ম্যানেজমেন্টকে এখনও কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাতে দেখা যায়নি। এমনকি টস জয়ের পর ব্যাটিং করার ঝুঁকিও নেয়নি শান্তর দল। মূলত বোলারদের ধারাবাহিক পারফরম্যান্সে ভর করেই দুই ম্যাচে দাপটে জয় নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করতে চায় শান্তর দল।
সিরিজের প্রথম ম্যাচে ৪৭ বলে ৬৭ রানের দুর্দান্ত এক উপহার দেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম। এই ওপেনারের তিনবার জীবন পাওয়ার দিনে ২৮ বল হাতে রেখেই জয় পায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার বৃত্তে আবদ্ধ ছিল টাইগারদের টপ-অর্ডার। মিডল-অর্ডারে তাওহীদ হৃদয় এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহ’র দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠে ছাড়ে লাল-সবুজেরা।
সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ নিক পোথাসও এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তবে ব্যাট হাতে লিটন-শান্তরা কেমন করেন, টস জিতলে আজ সেটাও পরখ করে দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট।
এদিকে এই ম্যাচে জয়ের ছন্দে ফিরতে মরিয়া জিম্বাবুয়ে। বাংলাদেশকে হারিয়ে কমাতে চায় হার ব্যবধান। পেছনের ভুল-ত্রুটি শুধরে তৃতীয় টি-টোয়েন্টিতে দল ভালো করবে বলে আশাবাদী জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
অন্যদিকে আবহাওয়া অফিসের তথ্য মতে, বৃষ্টিতে বাধাগ্রস্ত হতে পারে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
১০ ঘণ্টা আগে
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি
১০ ঘণ্টা আগে
শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
১১ ঘণ্টা আগে
শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত
১১ ঘণ্টা আগে