ডেস্ক, রাজনীতি ডটকম

লিওনেল মেসি ইনজুরিতে পড়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে মায়ামি চার ম্যাচ খেলে কোনোটিতেই জয় পায়নি। একটি ড্রয়ের বিপরীতে ছিল তিন হার। আজ মেজর লিগ সকারে (এমএলএস) কলোরাডোর বিপক্ষে মেসি ফিরেছেন। আর মাঠে নামার ১২ মিনিটের মধ্যে গোল করে পিছিয়ে থাকা মায়ামিকে সমতাতেও ফেরান। তবুও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মায়ামি। ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ম্যাচে বেঞ্চ থেকেই শুরু করেন মেসি। শুধু মেসিই নন, সের্হিও বুসকেতস এবং জর্দি আলবাকেও বেঞ্চে রেখে শুরু করে মায়ামি। দলের সেরা তারকাদের ছাড়া মাঠে নামা মায়ামির বিপক্ষে প্রথমার্ধে বেশ ভালোই খেলে কলোরাডো।
প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোলও আদায় করে নেয় তারা। পিছিয়ে পড়া দলকে খেলায় ফেরাতে বিরতির পরপরই মেসিকে নামায় মায়ামি। মাঠে নেমেই দলকে দারুণভাবে উজ্জীবিত করে তোলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা। এরপর ৫৭ মিনিটে গোল করে দলকে সমতাতেও ফেরান মেসি। ফ্রাঙ্কো নেগরির কাছ থেকে নিচু এক ক্রস পেয়ে শট নেন মেসি। বল পোস্টে লেগে জালে জড়ায়, ইন্টার মায়ামি ফিরে আসে ম্যাচে।
মেসির গোলের পর উজ্জীবিত মায়ামির এগিয়ে যেতে সময় লাগে ৩ মিনিট। এই গোলেও ছিল মেসির অবদান। তার তৈরি করা আক্রমণ থেকেই ডেভিড রুইজের পাসে গোল করেন লিওনার্দো আফোনসো।
ম্যাচের শেষ মুহূর্তে কোল বাসেতের গোলে সমতা ফেরায় কলোরাডো। এই গোলেই মূলত জয়বঞ্চিত হয় মায়ামি। এ ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে মায়ামি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২।

২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রদ করে মঙ্গলবার (১৪ জুলাই) ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ সংসদে পাস হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন।
১২ ঘণ্টা আগে
শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।
১২ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
১৩ ঘণ্টা আগে
প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প
১৪ ঘণ্টা আগে