ডেস্ক, রাজনীতি ডটকম

ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনার। অপরদিকে ক্যামেরুনকে হারিয়ে আসরের শেষ আট নিশ্চিত করছে সেলেসাওরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে জার্মানির কাছে ৫-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। প্রথমার্ধেই ৪-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জার্মানরা। দ্বিতীয়ার্ধেও আগের মতো আক্রমণাত্বক ধার অব্যাহত রাখে তারা। আদায় করে নেয় আরও একটি গোল। জার্মানদের পক্ষে গোলগুলো করেন জানজিন, নাচতিগাল, ব্যান্ডের, নাচতিগাল ও জিকাই। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লোম্বারডি। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। শেষ আটে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
অপরদিকে, আসরের রাউন্ড অব সিক্সটিনের অপর ম্যাচে ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে জোড়া গোল করেন দুদিনহো, পেনাল্টি থেকে অপর গোলটি করেন প্রিসিলা।
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও জার্মানি নিজ নিজ ম্যাচে জয়ের দেখা পেলে সেমিতে মুখোমুখি হবে তারা।

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।
১৩ ঘণ্টা আগে
হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।
১৪ ঘণ্টা আগে
দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।
১৬ ঘণ্টা আগে