ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ

ক্রীড় ডেস্ক

ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচ বাকী থাকতেই ভারতের কাছে পাঁচ টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগ্রেসরা। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৪৪ রানে ও বৃষ্টি আইনে ১৯ রানে হেরেছিলো নিগার সুলতানার দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ বলে ৪৬ রানের জুটি গড়েন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আকতার ও মুরশিদা খাতুন। সপ্তম ওভারের তৃতীয় বলে আউট হন ১৬ বলে ৯ রান করা মুরশিদা। পরের ওভারে সাজঘরে ফিরেন দিলারা। ৫টি চারে ২৭ বলে ৩৯ রান করেন তিনি।

৫৫ রানে দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। ১৩ দশমিক ৩ ওভারে দলের রান ৮৫তে নিয়ে যান তারা। এতে বড় স্কোরের স্বপ্ন দেখে বাংলাদেশ। কিন্তু এরপরই ব্যাটিং ধস নামে স্বাগতিকদের।

ইনিংসের শেষ ৩৮ বলে ৫ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান যোগ করতে পারে বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা।

১টি করে চারে সোবহানা ২০ বলে ১৫ ও জ্যোতি ৩৬ বলে ২৮ রান করেন। পরের দিকে বাংলাদেশের কোন ব্যাটারই দুই অংক স্পর্শ করতে পারেননি। রিতু মনি ৮ ও রাবেয়া খান অপরাজিত ৭ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৯ রান। ভারতের রাধা যাদব ২ উইকেট নেন।

জবাবে উদ্বোধনী জুটিতে ৭৩ বলে ৯১ রনের সূচনা পায় ভারত। এরপর ১৯ রানের ব্যবধাানে ভারতের ৩ উইকেট তুলে নিলেও, হার এড়াতে পারেনি বাংলাদেশ। ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ৮টি চারে ৩৮ বলে ৫১ রান এবং স্মৃতি মান্ধানা ৫টি চার ও ১টি ছক্কায় ৪২ বলে ৪৭ রান করেন।

বাংলাদেশের নাহিদা আকতার, রাবেয়া খান ও রিতু মনি ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন শেফালি।

আগামী ৬ মে একই ভেন্যুতে সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

১৬ ঘণ্টা আগে

সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার, ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি

১৭ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

১৮ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

১৮ ঘণ্টা আগে