ডেস্ক, রাজনীতি ডটকম

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কার। আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে তারা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে লঙ্কানরা। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কার সহকারী কোচ থিলান কান্দাম্বি জানালেন, এই ম্যাচের আগে বাড়তি চাপ নিচ্ছে না দল।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'চাপ কাজ করছে না। বাংলাদেশের বিপক্ষে সম্প্রতি আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমাদের তাই আত্মবিশ্বাস আছে, আশা করছি সেই মোমেন্টাম নিয়েই খেলব।'
জয়ের ব্যাপারে আশাবাদী কান্দাম্বি বলেন, 'বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ আমরা জিতেছি। সব মিলিয়ে আমরা ওদের বিপক্ষে খুবই ভালো খেলেছি। আমার মনে হয় ছেলেদের ঐ আত্মবিশ্বাস আছে। বাংলাদেশের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে আমরা কাজ করছি। সাম্প্রতিক সময়ে ওদের বিপক্ষে খেলার কারণে ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী।'
আগের ম্যাচে ৭৭ রানে অলআউট হওয়ার পরেও বোলিংয়ে ভালো করেছিল লঙ্কানরা। সেই প্রসঙ্গে কোচ বললেন, ‘এটা আসলে একটা ম্যাচের ব্যাপার। আমরা ভালো ব্যাটিং করিনি কিন্তু নিউ ইয়র্কে আমাদের বোলার এবং ফিল্ডাররা এত অল্প রান ডিফেন্ড করতে যে লড়াইটা করেছে সেটা দারুণ। ছেলেদের উপর আমার ভরসা আছে এবং ব্যাটাররা সবাই অনেক ম্যাচ খেলে ফেলেছে তারা যেকোন সময়ই ফিরে আসবে।’

চাকরির প্রত্যাশায় রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশিকে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ এবং তাদের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
১৫ ঘণ্টা আগে
বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
১৬ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
১৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
১৬ ঘণ্টা আগে