ডেস্ক, রাজনীতি ডটকম

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করে ১১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। তবে এ ম্যাচের ওপর নির্ভর করছে কার্যত তিন দলের ভাগ্য। গতকাল রাতে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে ভারত। এখনো সুযোগ আছে বাকি তিন দলের।
মঙ্গলবার কিংস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ।
শুরু থেকে রানের গতি ভালোভাবেই নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশের বোলাররা। তবে আফগানিস্তানের ব্যাটারদের উইকেট নিতে পারেনি। ৫৯ রানে রিশাদ হোসেন ভাঙেন উদ্বোধনী জুটি। এরপর ৮৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটান মোস্তাফিজুর রহমান। আউট হলেন আজমতউল্লাহ ওমরজাই। এরপর নিজের তৃতীয় ওভার বল করতে এসে এক ওভারেই নিলেন ২ উইকেট।
ফেরালেন দুই মারকুটে ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং গুলবাদিন নাইবকে। শেষদিকে রশিদ ২ ছক্কায় শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় আফগানরা। সেমিফাইনালে যেতে বাংলাদেশকে ১২.১ ওভারে জিততে হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। টানা তিন দিন শুনানি শুনানি শেষে রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করা হয়।
২ ঘণ্টা আগে
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে, যেখানে এক পরিবারের দুজনের মৃত্যু হয়। পরে ভোর চারটার দিকে আরেকটি পাহাড়ধসের ঘটনায় মাটিচাপা পড়ে একই পরিবারের আরও তিনজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবং ক্যাম্পাসের বিদ্যমান জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় পূর্বের স্থগিতাদেশ বৃহস্পতিবারও (৯ জুলাই) বলবৎ থাকবে। এর আগে একই কারণে গত বুধবারও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।
৪ ঘণ্টা আগে
এমন পরিস্থিতিতে পাহাড় ধসের জন্য কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও সদর উপজেলা; চট্টগ্রামের সিটি কর্পোরেশনের ৭, ৮, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড এবং বাঁশখালী উপজেলা; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও সদর উপজেলাসহ রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে