বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ

ক্রীড় ডেস্ক

বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই মাঠে গড়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। প্রথম ইনিংস ঠিকঠাক সম্পন্ন হলেও দ্বিতীয় ইনিংসের তিন ওভার পেরোতেই বৃষ্টির হানা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিতে খেলা বন্ধ রয়েছে।

বৃষ্টি শুরুর আগে সফরকারী জিম্বাবুয়ের দেওয়া ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরে গেছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। জয়ের জন্য এখনো প্রয়োজন ১১৫ রান। বল বাকি আছে ১০২টি।

এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৪১ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ার শঙ্কায় ছিল সফরকারীরা।

কিন্তু ৮ম উইকেটে মাসাকাদজা–মাদান্দের ৬৫ বলে ৭৫ রানের অবিশ্বাস্য জুটিতে ভর করে শুধু লজ্জাই এড়াল না, সেই সঙ্গে সম্মানজনক পুঁজিও দাঁড় করাল সফরকারীরা। নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

স্বাগতিক বোলারদের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। এ ছাড়া দুটি উইকেট শিকার করেছেন শেখ মেহেদী।

টার্গেট তাড়ায় শুরুতে উইকেট হারাল বাংলাদেশও। ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্লেসিং মুজারাবানির ভেতরে ঢোকা ডেলিভারি যেন বুঝতেই পারলেন না লিটন কুমার দাস। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে করেছেন তিন বলে স্রেফ এক রান।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৮ বলে ৩ রানে অপরাজিত আছেন অভিষিক্ত তানজিদ তামিম। অন্য প্রান্তে ৭ বলে ৪ রানে টিকে আছেন নাজমুল হোসেন শান্ত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

১৫ ঘণ্টা আগে

সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার, ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি

১৬ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

১৭ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

১৭ ঘণ্টা আগে