ডেস্ক, রাজনীতি ডটকম

আজ বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) কাজী সালাউদ্দিন যুগের অবসান হতে চলেছে। টানা ১৬ বছর দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির সভাপতি ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার সালাউদ্দিন। এবারের নির্বাচনে নেই তিনি।
আজ সকাল দশটা থেকে অনুষ্ঠিত হবে বাফুফের এজিএম। এরপর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে দুপুর ২টা থেকে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাফুফের ১৩৩ জন কাউন্সিলর ভোট দেবেন আজকের নির্বাচনে।
বাফুফের সিনিয়র সহ সভাপতি পদে ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। নির্বাচনে তাই লড়াইটা হবে সভাপতি, সহ সভাপতি ও সদস্য পদে। সভাপতি পদে এবার লড়ছেন দুই প্রার্থী।
সভাপতি পদের জন্য লড়ছেন তাবিথ আউয়াল এবং মিজানুর রহমান চৌধুরী। তাবিথ সাবেক ফুটবলার, তিনি এর আগে দুবার সহ-সভাপতি ছিলেন। অন্যদিকে মিজানুর রহমান দিনাজপুরের ক্রীড়া সংগঠক।
সভাপতি পদের পাশাপাশি ৪ সহসভাপতি পদের জন্য লড়ছেন ৬ প্রার্থী আর ১৫ সদস্য পদের জন্য প্রার্থী আছেন ৩৭ জন। সহসভাপতি পদের জন্য লড়াইয়ে থাকা ৬ প্রার্থীর মধ্যে সাবেক ফুটবলার আছেন দুজন, তারা হলেন শফিকুল ইসলাম মানিক ও সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির। বাকি ৪ জন হলেন ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, মো. ওয়াহিদউদ্দীন চৌধুরী, নাসের শাহরিয়ার জাহেদী ও সাব্বির আহম্মেদ আরেফ।
এছাড়া ১৫ সদস্য পদের জন্য যে ৩৭ জন্য প্রার্থী আছেন তাদের মাঝেও আছেন বেশ কয়েকজন সাবেক ফুটবলার। তাই সদস্য পদের নির্বাচন নিয়েও আছে বেশ আকর্ষণ।

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগে
আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। চার আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।
২ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ২টা ২২ মিনিটে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে