সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

সিরিজের আগে লঙ্কান কোচ ক্রিস সিলভারউড বলেছিলেন, তিনি একটি রোমাঞ্চকর সিরিজের প্রত্যাশা করেছেন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসন শান্তও বলেছিলেন, লড়াইটা হবে। চা বাগান ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচেই মিলেছে তার প্রমাণ। সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। জমজমাট ওই ম্যাচে হারের পর এবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়াবার পালা স্বাগতিকদের।

দুই দলের আগের চারটি সিরিজের তিনটিতেই জিতেছে শ্রীলঙ্কা। কেবল ২০১৭ সালে দ্বীপদেশটিতে সফরে গিয়ে ১-১ ড্র করতে পেরেছিলেন লাল-সবুজ জার্সিধারীরা। আজ বুধবার সন্ধ্যা ৬টায় টাইগারদের আরেকটি সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ। চায়ের দেশ সিলেটে সিরিজের প্রথম ম্যাচে তীরে এসে তরি ডুবিয়েছে বাংলাদেশ। মারকাটারি সংস্করণে রানবন্যা ছোটানো ম্যাচে ৩ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

সিলেটের মাঠটি সব সময় ব্যাটিংবান্ধব। এখানে সর্বশেষ গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২০১৮-২০২৩ এই সময়ের মধ্যে এই মাঠে খেলা পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয় ও তিনটিতে হেরেছে বাংলাদেশ। সর্বোচ্চ সংগ্রহ শ্রীলঙ্কার। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে ২১০ রান করেছিল লঙ্কানরা।

সোমবার প্রথম ম্যাচেও দুশ রানের গণ্ডি পেরিয়েছে দলটি। এই মাঠে অনুষ্ঠিত ৪৯ ম্যাচের মধ্যে ২৯টিতেই আগে ব্যাটিং করা দল জিতেছে। সেই হিসাবে টস বড় একটি ভূমিকা রাখতে পারে এই ম্যাচে। শিশির একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও এমন উইকেটেরই প্রত্যাশা করছে লঙ্কানরা। উইকেট কেমন হতে পারে, তা দেখতে সফরকারীদের তিন সদস্যের প্রতিনিধিদল গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এসেছিল। প্রথম ম্যাচের মতো আজও বড় রান আশা করছে দুদল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরলেন স্পিকার

সফরকালে তিনি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

৩ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।

৩ ঘণ্টা আগে

ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৪ ঘণ্টা আগে

চব্বিশের গণঅভ্যুত্থান: দেশে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’

২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ

৫ ঘণ্টা আগে