ডেস্ক, রাজনীতি ডটকম

প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন কে ? উত্তরটা খোঁজা খুব একটা কঠিন না। ২০২৩ সালেই মাত্র দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ১৭৬ আর দ্বিতীয় ইনিংসে থেমেছিলেন ১২৪ রানে।
এর আগে এই কীর্তি ছিল কেবল মুমিনুল হকের। তার কীর্তি ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষেই.২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে ১৭৬ রান করেছিলেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে তার উইলো থেকে আসে ১০৫ রান।
নাজমুল শান্তর সামনে সুযোগ ছিল অনেক প্রথমের সাক্ষী হওয়ার। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করতে পারতেন। হতে পারতেন প্রথম বাংলাদেশি হিসেবে দুইবার একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা ক্রিকেটার।
গলের প্রথম টেস্টে সেটা শান্ত করেছেনও। ৫ম দিনে লাঞ্চের আগে বৃষ্টি হানা দেয়। তার আগে পর্যন্ত করেছেন ৮৯ রান। লাঞ্চের পর ব্যাট করতে নেমে বাকি ১১ রান নিয়েছেন দেখেশুনেই। ২২ বল খেলেছেন সেঞ্চুরি পূরণ করতে। সবমিলিয়ে টেস্টে এটি তার ৭ম সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুলকে পেরিয়ে শান্ত এখন বাংলাদেশের হয়ে টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।
এর আগে বাংলাদেশের হয়ে দুবার দুই ইনিংসেই সেঞ্চুরি দেখা গেলেও শান্তর কীর্তি একেবারেই ভিন্ন। টাইগার অধিনায়ক তার এবারের দুই সেঞ্চুরি পেয়েছেন গলে, অর্থাৎ দেশের বাইরে। এর আগে মুমিনুল হক এবং শান্তর আগের জোড়া সেঞ্চুরি ছিল দেশের মাটিতেই। বাংলাদেশ অধিনায়ক এবারের কীর্তিটা দেশের বাইরে।
শান্তর কীর্তি হয়েছে আরও একটি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি তার। নিজে অধিনায়ক থাকা অবস্থায় এটি তার তৃতীয় সেঞ্চুরি। সবচেয়ে বেশি ৪ সেঞ্চুরি আছে মুশফিকুর রহিমের। মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুল আর হাবিবুল বাশারের ছিল ২টি করে সেঞ্চুরি।
সবমিলিয়ে টেস্ট ইতিহাসে দুইবার এক টেস্টের দুই সেঞ্চুরি পাওয়া ১৫তম ক্রিকেটার হলেন শান্ত। এদের মধ্যে ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং এবং সুনীল গাভাস্কারই কেবল ৩বার করে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন।
এ পর্যন্ত শান্তর যত কীর্তি:
১ম বাংলাদেশি হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি
১ম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
বাংলাদেশের সাপেক্ষে দেশের বাইরে ১ম এবং সবমিলিয়ে ৩য় বার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
টেস্টের ১৪৮ বছরে ১৫তম ব্যাটার হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
মাত্র ১৬তম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১৩ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৫ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১৫ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১৬ ঘণ্টা আগে