২১ বছর পর ব্যালন ডি’অরে নেই মেসি-রোনালদো

ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘ ২১ বছর পর ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই আটবারের সেরা লিওনেল মেসি কিংবা পাঁচবারের জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর কেউ। বুধবার রাতে ফ্রান্স ফুটবল সাময়িকী বর্ষসেরা ফুটবলারের ৩০ জনের যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে সেখানে নেই এই প্রজন্মের অন্যতম সেরা দুই তারকা। সবশেষ ২০০৩ সালে এই ‍দুজনের কেউ ছিলেন না ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায়।

অনুমিতভাবেই প্রাথমিক তালিকায় আধিপত্য দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির সাতজন খেলোয়াড় আছেন এই লড়াইয়ে। ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের চারজন করে তালিকায় জায়গা পেয়েছেন। দেশের হিসেবে সবচেয়ে বেশি ছয়জন ইংল্যান্ডের খেলোয়াড় জায়গা করে নিয়েছেন তালিকায়। যেখানে স্পেনের আছেন পাঁচজন, জার্মানির চারজন।

সবচেয়ে বেশি ১০ জন ফুটবলার আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের।স্প্যানিশ লা লিগায় খেলা নয়জন জায়গা করে নিয়েছেন প্রাথমিক তালিকায়। প্রত্যাশিতভাবেই প্রাথমিক তালিকায় রাখা হয়েছে কয়েক সপ্তাহ আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কাঁপানো লেমিন ইয়ামালকে। বর্ষসেরা হওয়া তার পক্ষে প্রায় অসম্ভব। তবে উদীয়মান সেরার পুরস্কার উঠতে পারে ১৭ বছর বয়সী এই তারকার হাতে।

তালিকা তৈরিতে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়েছে। ঘরোয়া ফুটবল, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার পারফরম্যান্সে আগুন ঝরানো ফুটবলাররা অনুমিতভাবেই আছেন বর্ষসেরার দৌড়ে। ব্যক্তিগত সর্বোচ্চ খেতাব জয়ের লড়াই সবচেয়ে ফেভারিট ভাবা হচ্ছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিচিয়াস জুনিয়রকে।

ভিনির সঙ্গে লড়াই হতে পারে কয়েকজনের। ব্যালন ডি’অরের দৌড়ে আছেন রদ্রি, ড্যানি কারভাহাল, কিলিয়ান এমবাপ্পে, জুডে বেলিংহাম ও আর্লিং হাল্যান্ডের মতো তারকারা। ২০২৩ সালের আগস্ট থেকে এ বছরের জুলাই অবধি খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর প্যারিসে তুলে দেওয়া হবে পুরস্কার।

ব্যালন ডি’অরের গত ১৬ বছরের মধ্যে ১৩ বারই বর্ষসেরা হয়েছেন মেসি ও রোনালদো। তাদের একচেটিয়া দাপটের ফাঁকে সেরা হতে পেরেছেন কেবল দুজন। ২০১৮ সালে লুকা মডরিচ এবং ২০২২ সালে করিম বেনজেমা স্বপ্নের ব্যালন ডি’অর জেতেন। করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে এই পুরস্কার দেওয়া হয়নি। গত দুই বছর বর্ষসেরা হন মেসি। রোনালদো শেষবার এটি জেতেন ২০১৭ সালে। যদিও গত এক বছর আল নাসেরে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তিনি। রোনালদো তো বটেই, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বাইরে খেলা কেউ জায়গা পাননি প্রাথমিক তালিকায়।

২০২৪ ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা

জুডে বেলিংহাম, রুবেন দিয়াস, ফিল ফোডেন, ফেডেরিকো ভালভার্দে, এমিলিয়ানো মার্টিনেজ, আর্লিং হাল্যান্ড, নিকো উইলিয়ামস, গ্রানিত জাকা, আর্তেম ডোভবিক, টনি ক্রুস, ভিনিচিয়াস জুনিয়র, ড্যানি ওলমো, ফ্লোরিয়ান ওয়ার্টজ, মার্টিন ওডেগার্ড, ম্যাট হ্যামেলস, রদ্রি, হ্যারি কেন, ডেকলান রিস, ভিতিনহা, কোল পালমার, ড্যানি কারভাহাল, লেমিন ইয়ামাল, বুকায়ো সাকা, হাকান কালহানোগলু, উইলিয়াম সাবিলা, কিলিয়ান এমবাপ্পে, লাওতারো মার্টিনেজ, আদেমোলা লুকমান, অ্যান্তনিও রুদিগার, আলেজান্দ্রো গ্রিমালডো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তাপপ্রবাহের সঙ্গে কতটা অভিযোজন করতে পারবে মানুষ— কী বলছেন বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?

১৩ ঘণ্টা আগে

সাইবার আইন সময়োপযোগী করতে সংস্কার করা হবে: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।

১৩ ঘণ্টা আগে

ইরানে স্পিকার হাফিজ উদ্দিন: খামেনি হত্যার নিন্দা ও সমবেদনা প্রকাশ

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।

১৪ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।

১৪ ঘণ্টা আগে