আবারও পেছাল বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, যা বলল বিসিবি

ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী ১ জুন থেকে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসরে অংশ নেয়া ২০ দলের মধ্যে ১৭টি দলই ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। বাংলাদেশ আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজই যে বিশ্বকাপের অনুমেয় স্কোয়াড ছিলো তা বলা যায় খুব সহজেই। খুব একটা পরিবর্তন আসবে না এখান থেকে। তবে যোগ হয়েছে কিছু বাড়তি শঙ্কা ও ইনজুরির ঘটনা। রয়েছে কিছু ক্রিকেটারের অফফর্মজনিত দুশ্চিন্তাও।

আটলান্টিক ও ক্যারিবিয়ান পাড়ে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের জন্য আজ বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করার কথা ছিলো। তবে জানা যায়, আজ বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি। আগামীকাল দুপুরে জানা যাবে এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কারা। এ নিয়ে বিসিবি থেকে আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও বিসিবির নির্বাচক হান্নান সরকার দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি জানান।

তবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম পেসার তাসকিন আহমেদের ইনজুরি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচের আগে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে চোটে পড়েন তাসকিন। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজই যে বিশ্বকাপের অনুমেয় স্কোয়াড ছিলো তা বলা যায় খুব সহজেই। খুব একটা পরিবর্তন আসবে না এখান থেকে। মঙ্গলবার দুপুরেই জানা যাবে বিশ্বকাপের টিকিট পাচ্ছেন কোন কোন ক্রিকেটাররা। এদিকে ১৫ তারিখ রাতে বিশ্বকাপের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর মধ্যে সময় আছে মাত্র একদিন। এখনও দলীয় ফটোশুট সহ সবই বাকি। তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময় ঘোষণা হতে পারে বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াড।

এবারের আসরে গ্রুপ ডি-তে রয়েছে বাংলাদেশ। সেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। মূল টুর্নামেন্ট শুরুর আগে অবশ্য একাধিক প্রস্তুতি ম্যাচও খেলবে নাজমুল হাসান শান্তর দল। এছাড়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজও খেলবে বাংলাদেশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

৩ ঘণ্টা আগে

সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা

৩ ঘণ্টা আগে

উপজেলা পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিকিৎসক নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া চলমান।’

৩ ঘণ্টা আগে

ভারী বর্ষণে ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি যোগাযোগ বিচ্ছিন্ন

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করার কাজ চলছে। জনসাধারণের ভোগান্তি কমাতে এবং দ্রুত সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

৪ ঘণ্টা আগে